ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘পুণ্যের আলো ছড়াও বাজান আমার’
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়েই ব্যস্ত আছেন তিনি।
তিনি প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ভিডিও কিংবা ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী, যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
পরীমনি বৃহস্পতিবার দিবাগত রাতে তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তার ছেলে পুণ্য গাড়িতে বসে কিছু বাচ্চাদের সঙ্গে আনন্দে মেতেছে। গাড়ির বাইরে থাকা বাচ্চাগুলো পুণ্যকে হাসতে হাসতে বিদায় দিচ্ছে আর সেও সবাইকে ফ্লাইং কিস দিয়ে বিদায় নিচ্ছে।
সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, আমি ওর মধ্যে এখনই একটা স্টারডম দেখতে পাই। ভীষণ রকম
লিডারশিপ ব্যাপারটাও তার মধ্যে আছে। খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুন গুন তার এই ছোট্ট থেকেই হচ্ছে। সবার ভালোবাসা কেড়ে নেয় সে কিভাবে যেন! আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। দেখতেই থাকি! একজন মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান আমার। দোয়া। এদিকে গত ৮ আগস্ট পরীমনি অভিনীত অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তির কথা আছে। এই সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
লিডারশিপ ব্যাপারটাও তার মধ্যে আছে। খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুন গুন তার এই ছোট্ট থেকেই হচ্ছে। সবার ভালোবাসা কেড়ে নেয় সে কিভাবে যেন! আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। দেখতেই থাকি! একজন মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান আমার। দোয়া। এদিকে গত ৮ আগস্ট পরীমনি অভিনীত অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তির কথা আছে। এই সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।





