ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা
আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২
ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সনি: ২৪ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ ছাত্রলীগের
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
ধর্মীয় লেবাসে মহাপ্রতারণা: ৩ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও জামায়াত নেতা
ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা শহরের আরাপপুর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতার মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী জেলা শহরের আরাপপুর এলাকায় নিজ বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে। নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের
মনোনীত সংসদ সদস্য ছিলেন। গত ৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে জেলা বিএনপির কার্যালয় ও জেলা সভাপতি এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। দুই মামলায় প্রধান আসামি নায়েব আলী জোয়ার্দার।