পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ October, ২০২৬

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ |
পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজস্থান রাজ্যের সভাপতি মদন রাঠোর। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলো। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জয়পুরে এক বক্তৃতা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভির। মদন রাঠোর বলেন, পাকিস্তান ভারতের প্রতিবেশী দেশ, তাই তাদের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, ‘আমাদের সবার এটি বোঝা প্রয়োজন। ভারতের ক্ষেত্রে... যদি আজ যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তবে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব, কারণ তারা আমাদের প্রতিবেশী। কিন্তু যখন বিষয়টি আমাদের নিজেদের মধ্যে হয়, তখন আমরা ভারতের পাশে দাঁড়াই। তাই না? এটাই আমাদের বুঝতে হবে।’ তার

এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ রাঠোরকে ‘দেশবিরোধী’ বলে অভিহিত করেছেন। এক্স বার্তায় তিনি লেখেন, ‘সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এলো—যে পাকিস্তান আমাদের সেনা ও সাধারণ মানুষকে হত্যা করে। রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোর বলছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পক্ষে থাকবেন। এই দেশবিরোধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আমাদের জানানো হোক।’ অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিও (আপ) রাঠোরের বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। দলটি বলেছে, ‘বিজেপির রাজস্থান রাজ্য সভাপতি মদন রাঠোরের বক্তব্য: আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব! সাধারণ মানুষ যখন

প্রশ্ন তোলে, তখন তাদের পাকিস্তানি বলা হয়; তরুণরা যখন কণ্ঠ তোলে, তখন তাদের সন্ত্রাসী বলা হয়! কিন্তু যখন বিজেপির কোনো নেতা পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলেন, তখন মোদির জাতীয়তাবাদ কোথায় হারিয়ে যায়? যে বিজেপি পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলে, তারা কি দেশদ্রোহী নয়, মিস্টার মোদি?’ বিজেপি নেতার ব্যাখ্যা পরে মদন রাঠোর দাবি করেন, তার বক্তব্যকে ‘বিকৃত’ করা হয়েছে এবং এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা ‘মোটেও উপযুক্ত নয়’। তার দাবি, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রেক্ষাপটেই তিনি ওই মন্তব্য করেছিলেন। বিজেপির ওই নেতা বলেন, ‘হ্যাঁ, মানুষ সেখান থেকে কেবল শেষ দুটি লাইন তুলে ধরেছে। অথচ আমি খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভারত হেরে গেলে

যে ব্যক্তি আতশবাজি ফাটায়, সে দেশপ্রেমিক নয়। হ্যাঁ, যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে থাকে, তবে সেটি ভিন্ন বিষয়.’ তার ভাষ্য, ‘এখন যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তাতে মনে হচ্ছে তাদের মনে আমার প্রতি অসৎ উদ্দেশ্য ছিল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। বুমরা ১৯ ওভারে উইকেট না সিরাজ বাদে ভারত ঝুঁকিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি ফেনীর ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক