পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৬

আরও খবর

ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা

বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে

স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ

“তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক

সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র

সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের

নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান

পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ |
পাকিস্তানের একটি ট্রেনে ভ্রমণের সময় এক পুলিশ কর্মকর্তাকে পর্যটকদের ব্যক্তিগত সামগ্রী তল্লাশি করতে দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে তিনি মোজা ও অন্তর্বাসসহ বিভিন্ন পোশাক নাকের কাছে নিয়ে শুঁকছেন। ঘটনাটি যাত্রীদের গোপনীয়তা রক্ষা এবং পুলিশের আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। জানা গেছে, লাহোর থেকে করাচিগামী ‘গ্রিন লাইন’ ট্রেনে এক মালয়েশীয় পুরুষ ও এক জার্মান নারী একসঙ্গে ভ্রমণের সময় এ ঘটনা ঘটে। মালয়েশীয় পর্যটক ইমন (Aemon) ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেন। তার ভাষ্য, ভ্রমণে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে—এমনটা তারা কল্পনাও করেননি। তারা ফার্স্ট ক্লাস এসি কেবিনে ছিলেন, যেটিকে সাধারণত আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের ব্যবস্থা বলে মনে করা হয়। ইমন জানান, যাত্রার শুরুতে ট্রেনের কর্মকর্তারা তাদের টিকিট

ও পাসপোর্ট দেখেন এবং ভ্রমণসংক্রান্ত নথির ছবিও তোলেন। তার প্রায় ১০ মিনিট পর এক পুলিশ কর্মকর্তা আবার তাদের কেবিনে আসেন। এরপর তিনি দম্পতির জিনিসপত্র তল্লাশি শুরু করেন। ভিডিওতে প্রথমে ওই কর্মকর্তাকে ইমনের দেহ তল্লাশি করতে দেখা যায়। পরে তিনি জার্মান নারী পর্যটক লুইজাকে পরীক্ষার জন্য উঠে দাঁড়াতে বলেন। এরপর তার ব্যাগ খুলে জামাকাপড়, মোজা, অন্তর্বাস, মেকআপ কিটসহ ভেতরের বিভিন্ন জিনিস পরীক্ষা করেন। বেশ কয়েকটি সামগ্রী নাকের কাছে তুলে শুঁকতেও দেখা যায় তাকে। এ দৃশ্যের সময় পর্যটক দম্পতিকে স্পষ্টতই অস্বস্তিতে থাকতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ করে ইমন জানতে চান, পাকিস্তানে এ ধরনের তল্লাশি কি স্বাভাবিক ঘটনা। যাত্রীদের পাসপোর্ট যাচাই নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে।

কিন্তু নারী পর্যটকের ব্যক্তিগত জিনিসপত্র যেভাবে পরীক্ষা করা হয়েছে, তা নিয়ে অনলাইনে ব্যাপক প্রশ্ন উঠেছে। ভিডিও থেকে ওই কর্মকর্তা কেন এমন তল্লাশি চালিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। দম্পতির ভ্রমণসংক্রান্ত কাগজপত্র আগেই পরীক্ষা করা হয়েছিল বলে জানা গেছে। তাই পরে আবার এমন তল্লাশি কেন প্রয়োজন হলো—সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রশ্ন তুলেছেন অনেকে। অনেক ব্যবহারকারী কর্মকর্তার আচরণের সমালোচনা করে একে অনভিপ্রেত, ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপকারী ও অপমানজনক বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী কর্মকর্তার আচরণকে প্রশিক্ষিত গন্ধশোঁকা কুকুরের সঙ্গে তুলনা করেন। আরেকজন তল্লাশিটিকে সরাসরি ‘হয়রানি’ বলে উল্লেখ করে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তৃতীয় এক ব্যবহারকারী মন্তব্য করেন,

“না, এটা একেবারেই স্বাভাবিক নয়। এমন কিছু করার আগে তার কাছে সিকিউরিটি চেক ওয়ারেন্ট চাওয়া উচিত ছিল। নিরাপদে থাকুন।” অবশ্য কয়েকজন পুলিশের পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। একজন ব্যবহারকারী লেখেন, “বিদেশি পর্যটকরা মাঝে মাঝে সঙ্গে কিছু মাদক নিয়ে আসেন, তাই তিনি কেবল তার দায়িত্ব পালন করছিলেন। তবে পর্যটকদের জন্য এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হওয়া নিশ্চয়ই অদ্ভুত।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা