“তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৬

আরও খবর

ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা

বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে

স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ

পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন

সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র

সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের

নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান

“তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ |
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া বার্তায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সনাতনী সম্প্রদায় ও সকল সংখ্যালঘুদের উদ্দেশ্যে অভয় দিয়ে বলেছেন, “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও।” একইসাথে শেখ হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও ভয়ের মধ্যে বাস করছে। বার্তায় তিনি অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার ডাকও দিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা তাঁর বার্তায় হত্যা, মন্দির ও ঘরবাড়িতে হামলা, প্রতিমা ভাঙচুর, সম্পত্তি দখল, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের

নিরাপত্তাহীনতা আরও তীব্র হয়েছে। হাসিনা আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক এবং মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী নাগরিকদের হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এবং উসকানির মুখে সংযত থাকতে বলেছেন। তাঁর ভাষ্য, “ধর্ম যার যার, উৎসব সবার।” তিনি আবারও বলেছেন, বাংলাদেশের পরিচয় হওয়া উচিত ধর্মীয় সমতা, মানবিক মর্যাদা ও নিজ ধর্ম পালনের স্বাধীনতার ওপর প্রতিষ্ঠিত। হাসিনা সংখ্যালঘুদের ওপর কথিত হামলাকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি “সুসংগঠিত অভিযানের” সঙ্গেও যুক্ত করেছেন। বার্তা অনুযায়ী, দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে। দলের নেতা-কর্মীদের বাড়িঘর, ব্যবসা, কৃষিজমি, গবাদিপশুসহ অন্যান্য সম্পদও নিশানা হয়েছে বলে তিনি দাবি করেছেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে হাসিনার অভিযোগ, তারা সহিংসতার

দায়ীদের জবাবদিহির বাইরে থাকতে দিয়েছে এবং আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা চালিয়েছে। তাঁর দাবি, পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তেও রাজনৈতিক দমন ও ভয়ের সংস্কৃতি অব্যাহত রয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতা পরিবর্তনের পর সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা ও উপাসনালয়ে হামলার অভিযোগ ওঠে। বাংলাদেশ ন্যাশনাল হিন্দু গ্র্যান্ড অ্যালায়েন্স তখন ৪৮ জেলার ২৭৮টি স্থানে হামলা ও হুমকির তথ্য দিয়েছিল। সরকারিভাবে হামলার সংখ্যা তখন প্রকাশ করা হয়নি। আওয়ামীলীগের শাসনামলেও, ২০২১ সালের দুর্গাপূজায় কুমিল্লায় ইকবাল নামের এক মুসলমান ব্যাক্তি নাশকতার উদ্দেশ্যে পূজা মণ্ডপে কোরান শরিফ রেখে গিয়েছিলো, ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছিল এর সূত্র ধরে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম

নিষিদ্ধ হয়, আর এ বছরের ফেব্রুয়ারির নির্বাচনের পর এখন বিএনপি সরকার ক্ষমতায়। তাঁর শাসনামলেও সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে। ২০২১ সালের দুর্গাপূজায় কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সহিংসতায় কয়েকজনের প্রাণহানি হয়, এবং হিন্দু ধর্মীয় স্থানে ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা