ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে অপসারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৪

ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে অপসারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৪ |
জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন, বোর্ড, এসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অপসারণ করেছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ক্রীড়া সংস্থা বা ফেডারেশনের কার্যক্রম আরও সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে তাদের অপসারণ করা হয়েছে। এই প্রজ্ঞাপন জারি করার আগেই অবশ্য দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হয়। বাকি ফেডারেশন, সংস্থা ও এসোসিয়েশনের সভাপতিকেও এবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় ক্রীড়া পরিষদের এই আইনের অন্তর্ভূক্ত নয়। ফুটবল ফেডারেশনের সভাপতি ফিফার দেওয়া গাইডলাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। যে কারণে বাফুফে সভাপতি এই প্রজ্ঞাপনের আলোকে অপসারণ হচ্ছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপের সুযোগ নেই।

যদিও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আগেও পদত্যাগ করেছেন এবং তার জায়গায় সাবেক ক্রিকেটার ও বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ নতুন বোর্ড সভাপতি হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান