না.গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবকে গণপিটুনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

না.গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবকে গণপিটুনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
নারায়ণগঞ্জের বন্দরে নিজ দলের অপর গ্রুপের হাতে গণপিটুনির শিকার হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু (৪৫)। শুক্রবার বিকাল ৩টার দিকে বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এ ঘটনা ঘটে। আবু আল ইউসুফ খান টিপুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সভায় যোগ দিতে অটোরিকশা দিয়ে টিপু বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এলে শতাধিক দুর্বৃত্ত তার বহনকারী অটোরিকশা থামিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি গণপিটুনির শিকার হন। এ ব্যাপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বন্দরের সাবেক বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের

লোকজন তার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে আতাউর রহমান মুকুল বলেন, হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এইমাত্র শুনলাম। তবে আমি এ হামলার নিন্দা জানাই। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পায়নি। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে