দীপিকার উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে কিসে? ফাঁস করলেন তারই পুষ্টিবিদ  – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

দীপিকার উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে কিসে? ফাঁস করলেন তারই পুষ্টিবিদ 

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
বলিপাড়ায় কান পাতলে শোনা যায় দীপিকা পাড়ুকোন শরীরচর্চাটাই মন দিয়ে করেন। রূপচর্চায় নায়িকার নাকি চরম অনীহা। দীপিকাকে দেখে অবশ্য সে কথা বিশ্বাস করতে কষ্ট হয়। ঝকঝকে চেহারা, উজ্জ্বল মসৃণ ত্বক, ঝলমলে চুল— কোনো বিশেষ যত্ন ছাড়াই এমন সৌন্দর্য পাওয়া কি সত্যি সম্ভব? অনেকের মনেই এমন প্রশ্ন জন্ম নেয়। রূপচর্চা তেমনভাবে না করলেও দীপিকা স্বাস্থ্যকর জীবনযাপনে বিশ্বাসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন অভিনেত্রীর প্রাক্তন পুষ্টিবিদ শ্বেতা শাহ। শ্বেতা জানিয়েছেন, একটি রসেই লুকিয়ে আছে দীপিকার ত্বকের এমন উজ্জ্বলতার রহস্য। এই পুষ্টিবিদ বলেন, দীপিকার বিয়ের আগের থেকে আমার সঙ্গে ওর আলাপ। অভিনেত্রী হিসেবে ওর একটাই চাহিদা, ঝকঝকে ত্বক ও

স্বাস্থ্যোজ্জ্বল চুল। নিয়ম করে দীপিকা ওর ডায়েটে একটি রস রাখতেন। ওর ত্বক ও চুলের জেল্লার রহস্য লুকিয়ে সেই রসেই। কি সেই রস! চলুন জেনে নেই. পুদিনা পাতা, ধনেপাতা, নিমপাতা, কারিপাতা, বিট আর পানি একসঙ্গে মিক্স করা রস। এই রস সকালে খালি পেটে এক গ্লাস করে খান এই অভিনেত্রী। পুষ্টিবিদ শ্বেতার মতে, ত্বক ও চুলের জেল্লার জন্য পেট পরিষ্কার হওয়া জরুরি। আর নিয়ম করে এই রস খেলে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায়। এই রস হজমেও সাহায্য করে। হজম ভালো হলে বিপাকক্রিয়াও ভালো হয়। যার সরাসরি প্রভাব পড়ে ত্বক ও চুলের ওপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২ চীনকে টেক্কা দিতে বাংলাদেশের সঙ্গে নৌ-মহড়া করবে যুক্তরাষ্ট্র, বিক্রি করবে অত্যাধুনিক সমরাস্ত্র বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং… ‘যে যাই বলুক, আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি’: খুরুশকুল আশ্রয়ণের ফ্ল্যাট বুঝে পাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই ৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ মাদ্রাসার বাথরুমে ছাত্রের মরদেহ: গ্রেপ্তার ২ শিক্ষক কারাগারে পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস রাজাকারের পোস্টার ঘিরে বিতর্ক: বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘাতের জেরে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস ২৭ সেকেন্ডের আপত্তিকর ভিডিও এবং অপহরণের ঘটনায় এনসিপি নেতাকে অব্যাহতি সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ