গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
কিংবদন্তি গীতিকবি, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। ২০২২ সালের এই দিনে মারা যান তিনি। গুনী এ মানুষটির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বারিধারার বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতিমদের জন্য রয়েছে খাওয়ার ব্যবস্থা। এ ছাড়া বাদ মাগরিব রাজধানীর বারিধারা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সারফরাজ আনোয়ার উপল। অন্যদিকে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে গাজী মাজহারুল আনোয়ার স্মরণে রয়েছে কিছু আয়োজন। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। গান লেখা শুরু হয় ১৯৬৪ সালে রেডিও পাকিস্তান থেকে। এরপর বিটিভির জন্মলগ্ন

থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি। সিনেমায় তাঁর প্রথম লেখা গান ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ২০ হাজারেরও বেশি গান রচনা করেছেন। তাঁর রচিত বেশ কিছু গান এখনও শ্রোতার মুখে মুখে ফিরে। তিনি ৪২টি ব্যবসাসফল সিনেমার পরিচালক ও প্রযোজক এবং দেড়শর মতো সিনেমার চিত্রনাট্যকার। একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন তিনি। এ ছাড়া সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …