নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে পরিবার বিয়ে দেওয়ার চেষ্টা করে। নিজের বিয়ে ঠেকাতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করে মেয়েটি। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের। জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) স্কুল ছুটির কিছু সময় পূর্বে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রধান শিক্ষককে লিখিতভাবে জানায়, তাকে তার পরিবার ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা যায়, রুহি আক্তারকে এফিডেফিটের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পরিবার। এ বিয়ে বুধবার (৩০ জুলাই) হওয়ার কথা। এদিকে বাল্যবিয়ে বন্ধ করার লিখিত আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পংকজ শর্মা জানান, আমি বিষয়টি তাৎক্ষণিক

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানিয়েছি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ফারুক মিয়াজী জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তিনি ওই শিক্ষার্থীর বাড়ি যাচ্ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজন শেখের মোবাইল ফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, ওই শিক্ষার্থীর সাহসী পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ। আমরা যেকোনো মূল্যে এ বাল্যবিয়ে রোধ করে মেয়েটিকে রক্ষা করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়