চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের নিপীড়ন: সভাপতিসহ জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের নিপীড়ন: সভাপতিসহ জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দিয়ে সেগুলোর দখল নিয়ে ব্যবসায়ীদের ওপর নিপীড়ন চালান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ ঘটনায় জামায়াতের ওয়ার্ড সভাপতিসহ ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজার এলাকার। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গতকাল ২৮শে জুলাই, সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীরা হলেন- জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আহম্মদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), কর্মী হায়দার আলী (৪৫) ও তার বাবা মজিবর রহমান (৭০)। জানা গেছে, উপজেলার নওপাড়া গ্রামের কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন আহম্মদপুর বাজারে জমি কিনে ১০টি

দোকান নির্মাণ করেন। তাদের নামে এসএ এবং আরএস খতিয়ান আছে। প্রায় ৭০ বছর ধরে তারা ওই জমি ভোগদখলে আছেন, নিয়মিত খাজনাও পরিশোধ করেন। গতকাল বেলা ১১টার দিকে রুহুল আমিন, আজিমুদ্দিন, হায়দার আলী, মুজিবর রহমানসহ জামায়াত, শিবিরের ৪০-৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বাজারে গিয়ে দোকানপ্রতি মাসে ৫ হাজার টাকা করে চাঁদা দেওয়ার জন্য কোরবান আলীদের হুমকি দেন। এসময় ভুক্তভোগীরা তাদের এমন দাবির প্রতিবাদ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী ও তাদের সন্ত্রাসী বাহিনী গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা দোকানঘরে তালা লাগিয়ে দেন। একইসাথে দোকান ছেড়ে চলে যাবার নির্দেশ দেন। অন্যথায় তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি দেন। এ

ঘটনার পর ভীতসন্তস্ত্র ব্যবসায়ীরা স্থানীয় সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানায় অভিযোগ করলে পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে সন্ধ্যায় বাজারে অভিযান চালান। এ সময় দোকানগুলোর তালা ভেঙে সেগুলো প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয় এবং চার অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন, উপজেলার জোয়াড়ী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল মালেক আমাদের প্রতি দোকান বাবদ মাসিক ৫ হাজার টাকা করে চাঁদা ধার্য করে দেন। আমরা তাতে রাজি হইনি। কারণ, আমরা এসব দোকানের জমি ৭০ বছর ধরে ভোগদখল করছি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের দোকানগুলোতে তালা দিয়ে দেন। আমরা ঘটনাটি পুলিশ-সেনাবাহিনীকে জানালে তারা দ্রুত অভিযান চালিয়ে আমাদের দোকানগুলো উদ্ধার করে দিয়েছেন। তবে চাঁদা

দাবির অভিযোগ অস্বীকার করে যুদ্ধাপরাধী দল জামায়াতের সন্ত্রাসী নেতা রুহুল আমিন দাবি করেন, দোকানের জমির মালিক তারা। দীর্ঘদিন ওই জমি বেহাত ছিল। এখন তারা দখলে গেছেন। দোকানে তালা লাগানো ঠিক হয়নি বলে স্বীকার করেছেন তিনি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার