জয় বাংলার মোড়ে ভুয়া র‍্যাব বনাম আসল র‍্যাব দুই টিমকেই কনফিউজড জনতার ধোলাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

জয় বাংলার মোড়ে ভুয়া র‍্যাব বনাম আসল র‍্যাব দুই টিমকেই কনফিউজড জনতার ধোলাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
জোরে হর্ন দিতে দিতে দ্রুতগতিতে ছুটছিল এক মাইক্রোবাস। তার কিছুটা পেছনে ছুটছে আরেকটা মাইক্রোবাস। সন্দেহ হওয়ায় মহাসড়কে গাছ ফেলে প্রথম মাইক্রোবাস থামায় স্থানীয়রা। গাড়ির লোকরা নিজেদের র‍্যাব বলে পরিচয় দেন। তবে তাদের গায়ে ইউনিফর্ম না দেখে সন্দেহ হয় জনতার। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে তাদের বেদম পিটুনি দেয় জনতা। এমন সময়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দ্বিতীয় মাইক্রোবাস। এতে ছিল র‍্যাবের টিম। তাদেরও কয়েকজনের গায়ে ইউনিফর্ম ছিল না। তারা নিজেদের পরিচয় দিয়ে আটক ভুয়া র‌্যাব সদস্যদের উদ্ধারের চেষ্টা করলে স্থানীয়রা ধরে নেয় ভুয়া র‌্যাব এসেছে সঙ্গীদের উদ্ধারে। তখন তাদেরও বেদম পেটায় কনফিউজড জনতা। একপর্যায়ে স্থানীয় থানা থেকে পুলিশ ও র‍্যাব সদস্যরা এসে লোকজনকে বুঝিয়ে

দুই পক্ষকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে। জানা যায়, মারধরের শিকার ভুয়া র‍্যাব সদস্যরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের স্বপন খান (৪৫), চাঁদপুর সদরের মদনা গ্রামের মিন্টু গাজী (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের মো. সাইফুল ইসলাম (৩০), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মো. জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের দিদার (২৯)। আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-১০। জানানো হয়েছে, আসামিরা দুই সোনা ব্যবসায়ী থেকে লুটপাট করেছেন। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আমীরুল ইসলাম বলেন, জনতার হাত

থেকে র‍্যাব ও ভুয়া র‍্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। রাত সাড়ে ৮টার দিকে তাদের নিয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে যান। মূল ঘটনা সম্পর্কে জানান র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, র‍্যাব-১০–এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাত দলকে ধাওয়া করে। স্থানীয়রা ভুল বুঝে উভয় পক্ষের ওপর চড়াও হন। টিমের কিছু সদস্য সিভিল পোশাকে থাকায় উত্তেজিত লোকজনের ভুল বোঝাবুঝির শিকার হন। র‍্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, আমরা ভুয়া র‍্যাবের দলকে শ্রীনগর থেকে ধাওয়া করি। তারা পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল দিয়ে বেরিয়ে যেতে পারলেও শেষ পর্যন্ত তাদের ধরা গেছে। জনতার

পিটুনি শিকার হওয়ার বিষয়ে তিনি বলেন, জনগণ ভুয়া র‍্যাব সদস্যদের যেন পিটিয়ে মেরে না ফেলে, আমরা তাদের বাঁচানোর চেষ্টা করলে তারা আমাদেরও ভুয়া মনে করে। আপনাদের ক’জন আহত হয়েছেন, গুরুতর কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাথে যা ঘটেছিল, সেটা উল্লেখযোগ্য কিছু না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?