পাকিস্তানে টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

পাকিস্তানে টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
পাকিস্তানের সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পাকিস্তানের জিও নিউজ জেলা পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখের বরাতে বলছে, রাজপুতের ১৫ বছর বয়সি মেয়ে দাবি করেছে যে তার মাকে জোরপূর্বক বিয়ে করার জন্য চাপ দেয়া ব্যক্তিরা বিষ প্রয়োগ করেছে। রাজপুতের মেয়ের দাবি, সন্দেহভাজনরা তার মাকে বিষাক্ত ট্যাবলেট খাইয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. সর্বানন্দ বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে শারীরিক সহিংসতার কোনও চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকাণ্ডের পেছনের

উদ্দেশ্য এখনও জানা যায়নি। তারা আরও জানিয়েছে, তারা কোনও ষড়যন্ত্র জড়িত কিনা তা নির্ধারণের জন্য একাধিক সূত্র অনুসন্ধান করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও