মিরাজের সত্যিকারের অলরাউন্ডার হয়ে ওঠা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

মিরাজের সত্যিকারের অলরাউন্ডার হয়ে ওঠা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
অবশেষে কুঁড়ি থেকে পরিপূর্ণ ফুল হয়ে ফুটলেন মেহেদী হাসান মিরাজ। একজন আদর্শ অলরাউন্ডারের কাছ থেকে যতটুকু প্রত্যাশা থাকে, পাকিস্তান সফরের দুই টেস্টে ব্যাটে-বলে সেটা পুরোপুরি মিটিয়েছেন তিনি। ব্যাট হাতে ম্যাচের বাঁক বদলে দেওয়ার মতো ইনিংস খেলেছেন। বল হাতে রাওয়ালপিন্ডির পেস উইকেটে ঘূর্ণি-জাদু দেখিয়েছেন। তিনি এমন সময়ে এই পারফরম্যান্স করলেন, যখন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদায় সমাগত। এ সফরে সাকিবের যোগ্য উত্তরসূরি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করলেন মিরাজ। দুই টেস্টের এ সিরিজে মিরাজ দুটি ইনিংস খেলার সুযোগ পেয়ে দুটি হাফ সেঞ্চুরিতে ১৫৫ রান করেছেন। আর বোলিংয়ে সিরিজের সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন। মিরাজের বোলিং সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না। তবে

রাওয়ালপিন্ডির পেস উইকেটে তিনি দুই টেস্টেই যে বোলিংটা করলেন, তাতে অফস্পিনার হিসেবে সময়ের সেরাদের কাতারে চোখ বন্ধ করে রাখতে হবে তাঁকে। সবচেয়ে অবাক করেছেন ব্যাটসম্যান মিরাজ। ২০১৬ সালে অফস্পিনার হিসেবে অভিষেক হলেও তাঁর ব্যাটিং সামর্থ্যের খবরটা জানাই ছিল। অনূর্ধ্ব-১৯ দলে তিনি তো মূলত মিডল অর্ডার ব্যাটসম্যানই ছিলেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকতা ছিল না তাঁর ব্যাটে। অবশ্য গত ক’বছর ধরে ব্যাটিংয়ে ভালোই করছিলেন তিনি। আট নম্বরে গত পাঁচ বছরে টেস্টে সবচেয়ে বেশি রান তাঁর। তবে এসব সমীকরণ-হিসাবকে ছাড়িয়ে গেছেন এই সফরে। এর মধ্যে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট পতনের পর লিটনের সঙ্গে তাঁর ১৬৫ রানের অবিশ্বাস্য জুটি ক্রিকেট ইতিহাসে জায়গা করে

নিয়েছে। প্রথম টেস্টেও মুশফিকের সঙ্গে সপ্তম উইকেটে তাঁর ১৯৬ রানের জুটি ম্যাচের চিত্র পাল্টে দিয়েছিল। মিরাজের ব্যাটিং-বোলিং ম্যাচের ওপর এতটাই প্রভাব ফেলেছিল, সিরিজসেরার পুরস্কারের জন্য তাঁর ধারেকাছেও কেউ ছিলেন না। তাই সিরিজসেরার পুরস্কার নেওয়ার সময় ভীষণ উৎফুল্ল ছিলেন তিনি, ‘প্রথমে আমি আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। তিনি আমাকে ভালো একটি সুযোগ দিয়েছেন। আমি সত্যিই খুব আনন্দিত। প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজসেরা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। এই মুহূর্তটি কখনোই ভুলব না।’ ব্যাটিংয়ে দারুণ দুটি ইনিংস নিয়ে তিনি বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে খেলাটা খুবই কঠিন। ৮ নম্বরে ব্যাটিং করাটাও খুব কঠিন। আমি চেষ্টা করেছি স্ট্রাইক অদলবদল করে খেলতে এবং মুশি-লিটনের সঙ্গে ব্যাটিং উপভোগ

করতে।’ পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতা শেষে সঞ্চালকের কাছে বাংলায় কিছু বলার অনুমতি চেয়ে নেন মিরাজ। এর পর তিনি সিরিজসেরার প্রাইজমানির অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দেন, ‘সম্প্রতি আমাদের দেশে হওয়া বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে তিনি মারা যান। এই ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটা আমি তাঁর পরিবারকে দিতে চাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা