ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
দ্বিতীয়বার কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন শেখা মাহরা
মরক্কো বংশোদ্ভূত মার্কিন গায়ক ও র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের মেয়ে শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম।
বুধবার (২৭ আগস্ট) বিনোদনভিত্তিক মার্কিন ওয়েবসাইট টিএমজেডকে এই তথ্য নিশ্চিত করেছেন মন্টানার এক প্রতিনিধি। খবর এনডিটিভির।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্টের কন্যা শেখা মাহরা তার বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত। রাজপরিবারের রক্ষণশীলতার তোয়াক্কা না করে গত বছর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন রাজকন্যা মাহরা। এবার নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন ফ্রেঞ্চ মনটানা। এর আগে ২০২৪ সালের শেষ দিকে শেখা মাহরা
ও ৪০ বছর বয়সি মনটানাকে একসঙ্গে দেখা যায়। সে সময় রাজকন্যা তাকে দুবাই ভ্রমণে নিয়ে যান এবং সামাজিকমাধ্যমে ছবি শেয়ার করেন। পরবর্তীতে মরক্কো ও দুবাই শহরে এক সঙ্গে ঘুরে বেড়ানো, রেস্তোরাঁয় ডিনার, মসজিদ পরিদর্শন এবং প্যারিসের পন্ট দেস আর্টস ব্রিজে হাঁটাহাঁটির মাধ্যমে তাদের সম্পর্ক আলোচনায় আসে। তবে তাদের একসঙ্গে প্যারিসের বিভিন্ন ফ্যাশন ইভেন্টে হাত ধরাধরি করে উপস্থিত হওয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয়। এরআগে ২০২৩ সালের মে মাসে একই রাজপরিবারের সদস্য শেখ মানার বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরার। তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় ২০২৪ সালের মে মাসে। তবে মেয়ের বয়স দুই মাস
না পেরোতেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তাকে তালাক দেন মাহরা। এক ইনস্টাগ্রামে এক পোস্টে শেখা মাহরা লিখেছিলেন ‘প্রিয় স্বামী, আপনি যখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি। সাবধান থাকবেন। তোমার সাবেক স্ত্রী।’ জানা গেছে, অনেক আগে থেকেই সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেন রাজকন্যা মাহরা। প্রদর্শনী, ফ্যাশন শো এবং পুরস্কার অনুষ্ঠানসহ দেশব্যাপী বিভিন্ন ইভেন্টে তাকে দেখা যায়। গত বছর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে, তিনি ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়েছিলেন। ফ্যাশন শিল্পের প্রতি মাহরার ভালোবাসা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। তবে বিবাহবিচ্ছেদের পর তার
এই ভালোবাসা আরও বেড়েছে। বিবাহবিচ্ছেদের মাত্র দুই মাসের মাথায় নিজের ব্র্যান্ড ‘Mahra M1’ নিয়ে হাজির হন শেখা মাহরা। আর এই ব্যান্ডের প্রথম পণ্য হিসেবে ‘DIVORCE’ (বিবাহবিচ্ছেদ) নামে এটি পারফিউম বাজারে ছাড়েন তিনি। পারফিউমটির মূল্য রাখা হয়েছে ২৭২ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার টাকারও বেশি)। বিবাহবিচ্ছেদের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন পারফিউমের ঘোষণা করেন মাহরা। যেখানে কোনো ব্যাখ্যা বা উপমার ব্যবহারই করেননি তিনি। বরং কালো বোতলের ওপর সাদা অক্ষরে 'DIVORCE' লেখাটি নজর কাড়ে সবার, যা তার ব্যক্তিগত জীবনের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজকন্যার ভক্তরা। জানা গেছে, দুবাইয়ে প্রাইভেট স্কুলে পড়ালেখা করেছেন মাহরা। এরপর যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি
রয়েছে তার। ব্যবসার সঙ্গে জড়িত মাহরা সামাজিক ও মানবিক কাজের জন্যও বেশ প্রশংসিত। সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করছেন তিনি। অন্যদিকে ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুচ। তার জন্ম ৯ নভেম্বর, ১৯৮৪ সালে। তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় গান ‘আনফরগেট্যাবল’ ও ‘নো স্টাইলিস্ট’-এর জন্য পরিচিত। পাশাপাশি দাতব্য কাজের ক্ষেত্রেও তার সুনাম রয়েছে। উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত প্রকল্পে তিনি অর্থায়ন করেছেন। ২০০৭ উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুচকে বিয়ে করেন মনটানা, তবে ২০১৪ সালে তাদের বৈবাহিক বিচ্ছেদ হয়। এই দম্পতির ১৬ বছর বয়সি এক পুত্রসন্তান রয়েছে, তার নাম ক্রুজ খারবুচ।