পাকিস্তানি হামলার অভিযোগে কাবুলে পাক রাষ্ট্রদূত তলব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫

পাকিস্তানি হামলার অভিযোগে কাবুলে পাক রাষ্ট্রদূত তলব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ |
আফগানিস্তানের নানগরহার ও খোস্ত প্রদেশে পাকিস্তানি সেনা হামলার অভিযোগ এনে কাবুল বৃহস্পতিবার পাকিস্তানি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে। তালেবান সরকার বলছে, এসব হামলায় অন্তত তিনজন বেসামরিক নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে, পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে দারুণ্ড লাইন সংলগ্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এটিকে ‘আফগান ভূখণ্ডের ওপর নগ্ন আঘাত ও উসকানিমূলক কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কাবুল সতর্ক করে দিয়েছে— আফগান সার্বভৌমত্ব রক্ষাই ইসলামী আমিরাতের ‘লাল দাগ’; এমন কর্মকাণ্ডের পরিণতি অনিবার্য হবে। পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত তলব বা সীমান্তপারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে

নানগরহারের কর্মকর্তারা জানিয়েছেন, শিনওয়ার জেলায় দুটি ড্রোন হামলায় এক ব্যক্তির বাড়ি লক্ষ্যবস্তু করা হয়। প্রদেশের ডেপুটি গভর্নর মাওলভি আজিজুল্লাহ মুস্তাফা বলেন, আফগানিস্তান শান্তি, স্থিতিশীলতা ও ভালো প্রতিবেশী সম্পর্কের পক্ষে, কিন্তু এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। সীমান্তপারের সন্ত্রাসবাদ ইস্যুতে নতুন উত্তেজনা ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালেবান পাকিস্তানি তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় দিচ্ছে। টিটিপি সম্প্রতি পাকিস্তানের ভেতরে হামলা বাড়িয়েছে। পাকিস্তান মাঝেমধ্যে সীমান্তপারের হামলা চালায় বলে স্বীকার করেছে, দাবি করেছে এগুলো সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে। তবে কাবুল এসব পদক্ষেপকে সব সময় ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে নিন্দা জানায়। চলতি বছর শুরুর দিকে পাকিস্তান সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করে দিলে দুই দেশের মধ্যে সম্পর্ক

আরও তিক্ত হয়। আফগানিস্তান পাল্টা বাণিজ্যে সীমাবদ্ধতা আরোপ করে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখাচ্ছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে। কূটনৈতিক যোগাযোগেও অচলাবস্থা সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কাবুল সফরে গিয়ে আফগান অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন এবং টিটিপি-সংক্রান্ত অগ্রগতির অভাব নিয়ে কঠোর আপত্তি তোলেন। এর আগে মুত্তাকির ইসলামাবাদ সফর জাতিসংঘের ভ্রমণ ছাড়পত্র না পাওয়ায় বাতিল হয়। নতুন করে সফরের পরিকল্পনা থাকলেও সর্বশেষ উত্তেজনার কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া