বিএনপি সভাপতির গুদাম থেকে হতদরিদ্রদের সাড়ে ৩ টন সরকারি চাল জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

বিএনপি সভাপতির গুদাম থেকে হতদরিদ্রদের সাড়ে ৩ টন সরকারি চাল জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
সিরাজগঞ্জের কাজীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার মেঘাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি ও ৩০ কেজির ৪৪টি বস্তা চাল উদ্ধার করা হয়। মোট ৮৯টি বস্তায় থাকা চালের ওজন দাঁড়ায় ৩ হাজার ৫৭০ কেজি। একই সময় মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকেও বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়। সেখানে পাওয়া যায় ৫০ কেজির ২৮টি ও ৩০ কেজির ২২৬টি বস্তা—মোট ২৫৪টি বস্তা। দুই গুদাম মিলিয়ে উদ্ধার হওয়া ৩৪৩ বস্তা সরকারি চাল উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত

আলী খান হিমেল বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। গুদামের মালিকরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানকালে কাজীপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী এবং থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম