বিএসসি বনাম ডিপ্লোমা তর্ক – ইউ এস বাংলা নিউজ




স্থপতি হাসিব হক
আপডেটঃ ৩০ August, ২০২৫

বিএসসি বনাম ডিপ্লোমা তর্ক

স্থপতি হাসিব হক
আপডেটঃ ৩০ August, ২০২৫ |
একটি অজনপ্রিয় কথা বলি। আমি জানি আমার এঞ্জিনিয়ার ভাই-বন্ধুরা মনে কষ্ট পেতে পারেন, তাদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারও দোষ ধরার আগে নিজেকে দোষমুক্ত হতে হয়, নইলে দোষ ধরাটা অন্যায়। এঞ্জিনিয়ার (বিএসসি) এবং ডিপ্লোমা এঞ্জিনিয়ারদের মধ্যকার চলমান সংঘাতের ব্যাপারে আমার খুব বেশি জানা নেই। আমার স্বল্প জ্ঞানে যেটুকু জানি, ডিপ্লোমা এঞ্জিনিয়ারদের তৈরি করা হয় মূলত এঞ্জিনিয়ারিং প্রফেশনের ব্যবহারিক দিক সামাল দেয়ার জন্য। তাঁরা ফিল্ড, সাইট বা ফ্যাক্টরিতে যে কাজগুলো সামলাতে পারেন, সেগুলো শুধুমাত্র বিএসসি এঞ্জিনিয়ারদের পক্ষে একা সামাল দেয়া কঠিন, অসম্ভব হয়তো নয়। তবে কাজ সহজ করলে কাজের গতি বাড়ে, উৎপাদন বা ফলাফল দ্রুত আসে; শিল্পোন্নত বিশ্ব এগিয়ে যায়

কাজ সহজ করে উৎপাদনে গতি আনার মাধ্যমেই। সেজন্যেই প্রফেশনাল ফিল্ডে বিএসসি এঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা এঞ্জিনিয়াররা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তবে ব্যক্তিগত মত হচ্ছে, কারওই নিজের কাজের বাইরে কাজ করতে যাওয়া উচিত নয়, পারলেও না। ডিপ্লোমা এঞ্জিনিয়ারদের দক্ষতা প্রজেক্টকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যায়, কিন্তু তাঁদের স্ট্রাকচারাল ডিজাইন করতে যাওয়ার দরকার নেই বোধহয় (আমি শুধু সিভিল এঞ্জিনিয়ারিং নিয়ে বলছি)। নিশ্চয়ই তাঁরা স্ট্রাকচারাল ডিজাইন করার সামর্থ্য অর্জন করেন, তবে পারলেই সেটা করতে যাওয়ার দরকার নেই। নিজের কাজের বাইরে অন্য কারও কাজ করতে গেলে তা পেশাগত বিশৃঙ্খলা তৈরি করে। যার কাজ তারই করা উচিত। তেমনিভাবে বিএসসি এঞ্জিনিয়াররা ডিপ্লোমা এঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ কাজে ঢুকে যান কিনা

আমার জানা নেই অবশ্য। একটা অত্যন্ত চালু ব্যাপার হচ্ছে, বিএসসি সিভিল এঞ্জিনিয়াররা এবং ডিপ্লোমা এঞ্জিনিয়াররাও দালানকোঠা ডিজাইন করে ফেলেন। সিভিল এঞ্জিনিয়ারিং পড়ার সময় বিল্ডিং প্ল্যান করার একটা প্রাথমিক পড়াশোনা থাকে বটে, তবে আমার মনে হয় না সেটা পেশাগতভাবে বিল্ডিং ডিজাইন করে ফেলার জন্য। বিএসসি সিভিল এঞ্জিনিয়ারদের কাজ স্ট্রাকচারাল ডিজাইন করা, বিল্ডিং কতটা কার্যকরভাবে এবং সঠিক খরচে তৈরি হতে পারে সেটা নিশ্চিত করা। স্থপতির কাজে হাত দিয়ে বিল্ডিং ডিজাইন করে ফেলা কিন্তু স্ট্রাকচারাল এঞ্জিনিয়ারদের (সিভিল) কাজ নয়, ডিপ্লোমা এঞ্জিনিয়ারদের কাজ তো নয়ই। অথচ আমাদের দেশে সিভিল এঞ্জিনিয়াররা হরদম বিল্ডিং ডিজাইন করে যাচ্ছেন আবহমান কাল ধরেই। আমি নিশ্চিত, নিজের কাজের বাইরে অন্য কারও কাজ করে

ফেলাটাকে কেউই অন্যায় বলেও মনে করেন না একেবারেই। এদেশের মানুষজনের এসব ব্যাপারে ধারণা কম বলে তারা জানেন না বিল্ডিং ডিজাইন করা প্রকৌশলীর কাজ নয়, স্থপতি বা আর্কিটেক্টদের কাজ; সিভিল বা স্ট্রাকচারাল এঞ্জিনিয়াররা কিন্তু সহজে বলেনও না যে এটা আমার কাজ নয়, এই কাজের জন্য অমুকের কাছে যেতে হবে বা রেফার করে দিচ্ছি। এভাবেই এদেশে কোটি কোটি অসুন্দর দালানকোঠা তৈরি হয়েছে। আমরা স্থপতিরা কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন করতে যাই না কখনও, কখনও বলিও না যে আমিই করে দিচ্ছি। আমার পোস্টের উদ্দেশ্য এই জায়গাটা নিয়েই। আজকে ডিপ্লোমা এঞ্জিনিয়ারদের উপর চড়াও হয়ে, গালিগালাজ মারামারি খুনোখুনি করে নানান কথা বলা যায়, তারা নামের আগে প্রকৌশলী টাইটেল বসাতে

পারবে না এসব দাবি তোলাই যায়। কার পেশির জোর কত সেটার মহড়া দেখানোই যায়। তার আগে একটু সততা দেখিয়ে আবহমান কাল ধরে চলে আসা “এঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং ডিজাইন” বিষয়টা থেকে নিজেরা বেরিয়ে আসবেন কি? নাকি ব্যাপারগুলো সব “আমার কুকুরের নাম টমি, তোমার কুকুর কেবলই কুকুর” জাতীয় হয়েই থাকবে সবসময়? ধৃষ্টতা দেখিয়ে পোস্ট করে কাউকে আঘাত করে থাকলে করজোড়ে ক্ষমাপ্রার্থী। আমার লেখায় কোথাও তথ্যগত বা উপলব্ধিগত কোনো ভুল থাকলেও ধরিয়ে দেয়ার অনুরোধ রইলো। পরিচিতি: স্থপতি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে