জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণদিবসে শেখ হাসিনার বাণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণদিবসে শেখ হাসিনার বাণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণদিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশবাসীর প্রতি এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন— “প্রিয় দেশবাসী, ২৭শে আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবসে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিদ্রোহ ও সাম্যের কবি নজরুল ছিলেন বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর কবিতা ও গান ধূমকেতুর মতো জাগিয়ে তুলেছিল ভারতবর্ষের মানুষকে। নিপীড়ন, বৈষম্য, শোষণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাঁর অগ্নিঝরা কলম সৃষ্টি করেছে অসংখ্য কবিতা, গান, গল্প ও উপন্যাস। মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে তাঁর অমূল্য সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য এক মহার্ঘ সম্পদ।” শেখ হাসিনা স্মরণ করেন, “১৯৫৪ সালে অসুস্থ কবিকে কলকাতায় দেখতে গিয়েছিলেন বঙ্গবন্ধু

শেখ মুজিবুর রহমান। তাঁর রাজনৈতিক আন্দোলনের বক্তৃতায়ও তিনি উদ্ধৃত করতেন নজরুলকে এবং বাংলাকে অভিহিত করেছিলেন ‘নজরুলের বাংলা’ বলে। বঙ্গবন্ধু ‘জয় বাংলা’ স্লোগান ও ‘বাংলাদেশ’ নামকরণে নজরুলের লেখনী থেকেই অনুপ্রেরণা নেন। স্বাধীনতার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে কবি নজরুলের ‘চল চল চল’ গানকে জাতীয় রণসংগীত হিসেবে গ্রহণ করা হয় এবং ১৯৭২ সালের মে মাসে বঙ্গবন্ধু তাঁকে পরিবারসহ ঢাকায় নিয়ে আসেন।” বাণীতে তিনি আরও বলেন, “আজকের এই সময়ে, যখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে, দেশবিরোধী শক্তি বাঙালি সংস্কৃতিকে নিষ্প্রাণ করার চেষ্টা করছে, তখন নজরুলচর্চা আরও জরুরি হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের মতো আজও আমাদের নজরুলের সাহিত্য ও সঙ্গীত থেকে শক্তি ও প্রেরণা গ্রহণ করতে হবে। দেশ ও

জনগণকে অপশক্তির কবল থেকে মুক্ত করতে আত্মশক্তিতে বলীয়ান হতে হবে।” বাণীর শেষে শেখ হাসিনা জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন— “জাতীয় কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবসে আমি আবারও তাঁর স্মৃতি ও সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল! ইন্টারনেট গতিতে এগিয়েছে সব দেশ, পিছিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হবে না হাসিনাকে—ফ্যাক্টচেকারদের দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস