যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ |
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপনের জেরে নিহতের ঘটনায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিয়ে ছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্য হলো। রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হারাল কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। এম চিন্নাস্বামী অনুমতি না পাওয়ায় এর পরিবর্তে ন্যাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে। যেখানে পাঁচটি ভেন্যুর মধ্যে একটি ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী। একটি বাদে বাকি পাঁচ ভেন্যু অপরিবর্তিত রয়েছে। ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ও ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। পরিবর্তিত নতুন সূচিতে উদ্বোধনী ও

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নাভি মুম্বাইয়ের বদলে গুয়াহাটিতে হবে। এ ছাড়া ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ গুয়াহাটিতে থেকে সরিয়ে নেওয়া হয়েছে কলম্বোতে। নাভি মুম্বাইয়ে হবে গ্রুপপর্বের দুটি ম্যাচ– ২৩ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত। উল্লেখ্য, সবশেষ আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে বিরাট কোহলিরা। শিরোপা উদযাপন করতে গিয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর হয়। এ ঘটনার জেরে মেয়েদের বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন