ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ November, ২০২৬

ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ November, ২০২৬ |
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ মুরাদ (৩৩) নামের এক ব্যবসায়ীকে তার নিজ দোকানে ঢুকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার, ১৪ই নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র নোয়াপাড়া পথেরহাটের ব্যস্ততম আমির মার্কেটে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মুরাদকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকস্মিক এই হামলায় পুরো মার্কেট ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে; নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে দেন। আহত মোহাম্মদ মুরাদ নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের শামশুল আলম সওদাগরের ছেলে। তিনি আমির মার্কেটের ১ নম্বর গলির ‘মৌসুমী স্টোর’ নামের একটি কাপড় ও কসমেটিকস দোকানের স্বত্বাধিকারী।

হামলায় অভিযুক্ত মোহাম্মদ সাব্বির (৩৪) একই গ্রামের মো. শফির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার দিকে অভিযুক্ত সাব্বির ব্যবসায়ী মুরাদকে ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে মুরাদ দৌড়ে আমির মার্কেটে নিজের দোকানের ভেতরে আশ্রয় নেন। কিন্তু পিছু ধাওয়া করে সাব্বিরও দোকানে ঢুকে পড়েন এবং ‘ছবি কেন ডিলিট করিসনি’ বলে চিৎকার করে মুরাদের পেটে ছুরিকাঘাত করেন। হামলা চালিয়েই সাব্বির দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় মুরাদকে উদ্ধার করে দ্রুত নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠান। ব্যস্ততম সন্ধ্যার সময় প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে ছুরিকাঘাতের ঘটনায় আমির মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটে কেনাকাটা করতে আসা নারীসহ সাধারণ ক্রেতারা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার

আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত শাটার নামিয়ে দোকানপাট বন্ধ করে দেন। ফলে পথেরহাটের ব্যস্ত এই বাণিজ্যিক এলাকায় সাময়িক স্থবিরতা নেমে আসে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ সাব্বির পলাতক থাকায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই গুরুতর আহত ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসআই আনিসুজ্জামান আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ফেসবুকে একটি পোস্ট ও ছবি দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কয়েক দিন ধরেই বিরোধ চলছিল। আহত ও অভিযুক্ত দুজনই একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায়

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তারের লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ