জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ November, ২০২৬

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৬ |

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের দ্বীপ সাখালিনে পেশাগত দায়িত্ব পালনের সময় আটক হন জাপানি সাংবাদিক ইউকি ইমাই। আটকের এক মাস পার হলেও এখনো তাঁর মুক্তির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, যা জাপান ও রাশিয়ার মধ্যে আগে থেকেই বিদ্যমান তিক্ত সম্পর্কে নতুন করে জটিলতা সৃষ্টি করেছে। বর্তমানে জাপান সরকার বিষয়টি নিয়ে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

৩৪ বছর বয়সী ইমাই জাপানের সংবাদমাধ্যম হোক্কাইদো শিম্বুনের ইউঝনো-সাখালিনস্ক ব্যুরোতে কর্মরত ছিলেন। গত ১৩ অক্টোবর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সাখালিন থেকে তাঁকে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক করে। সংবাদমাধ্যমটির নিয়োগ করা আইনজীবীর তথ্য অনুযায়ী,

ইমাইকে বর্তমানে মস্কোর লেফোরতোভো আটককেন্দ্রে রাখা হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর তাঁর বর্তমান আটকাদেশের মেয়াদ শেষ হবে, তবে এই মেয়াদ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। মামলার তদন্ত কত দূর এগিয়েছে কিংবা বিচার প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

শুরুতে নিরাপত্তার কথা ভেবে ইমাইয়ের নাম গোপন রাখা হলেও, মুক্তির কোনো সম্ভাবনা না দেখে হোক্কাইদো শিম্বুন তাদের অবস্থানে পরিবর্তন আনে। ১২ নভেম্বর ইমাই ও তাঁর পরিবারের সম্মতিতে তাঁর পরিচয় প্রকাশ করা হয়। নিরাপত্তার স্বার্থে নীরবতা ভেঙে সংবাদমাধ্যমটি এখন জনসমর্থন চাইছে, যাতে ইমাইয়ের দ্রুত মুক্তির দাবি আরও জোরালো করা যায়।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির অভিযোগ, জাপানি গোয়েন্দাদের

নির্দেশে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া সেনা ও স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করছিলেন ইমাই। তবে এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে হোক্কাইদো শিম্বুন। তারা জানায়, ইমাই স্বাভাবিক সংবাদ সংগ্রহের কাজ করছিলেন এবং সরকারি নির্দেশে তথ্য সংগ্রহের কোনো সুযোগ নেই। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও রাশিয়ায় জাপান সরকারের গুপ্তচরবৃত্তির অভিযোগ নাকচ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

ইমাইয়ের সঙ্গে কনস্যুলার যোগাযোগের উদ্যোগ নেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নাকামুরা কিমিতাকে। এর ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর মস্কোর জাপানি দূতাবাসের কর্মকর্তারা ইমাইয়ের সঙ্গে দেখা করেন এবং জানান যে তাঁর কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই। সংবাদমাধ্যমটির আইনজীবীও

কয়েক দফায় তাঁর কাছে খাবার ও পোশাক পৌঁছে দিয়েছেন এবং তিনিও ইমাইয়ের সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমাইয়ের মুক্তির বিষয়টি কেবল কারাগারের খোঁজখবরের মধ্যে সীমাবদ্ধ রাখেনি টোকিও, বরং কূটনৈতিক আলোচনাতেও এটি নিয়মিত উঠে আসছে। গত ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে জি–২০ সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির বৈঠকে ইমাইয়ের অবিলম্বে মুক্তি ও মানবিক আচরণের আহ্বান জানানো হয়। প্রায় পাঁচ বছর পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক, তবে এতে ইমাইয়ের মুক্তির ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা গত ১২ নভেম্বর জানান, ইমাইয়ের মুক্তির দাবি জোরালো করতে প্রতিটি সুযোগ কাজে

লাগাবে জাপান। তবে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই জাপানের।

আটকের এক মাস পূর্তি উপলক্ষে গত বুধ ও বৃহস্পতিবার জাপানের সংবাদমাধ্যমসংশ্লিষ্ট একাধিক সংগঠন ইমাইয়ের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পৃথক বিবৃতি দিয়েছে। জাপান নিউজপেপার পাবলিশার্স অ্যান্ড এডিটর্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংবাদ সংগ্রহ ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি এবং এসব কাজে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। জাপান কমার্শিয়াল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন ইমাইয়ের আটকের ঘটনাকে ‘অন্যায়’ বলে অভিহিত করে জানায়, কূটনৈতিক টানাপোড়েন থেকে বৈধ সাংবাদিকতাকে আলাদা রাখা উচিত।

বিজ্ঞাপন

জাপান ন্যাশনাল প্রেসক্লাব ও

বিদেশি সাংবাদিকদের ক্লাব এফসিসিজেও ইমাইয়ের প্রতি সংহতি জানিয়ে তাঁর দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। এর আগে ৪ নভেম্বর ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স রাশিয়ায় সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করার তীব্র নিন্দা জানায়।

ইমাইয়ের মুক্তির অনিশ্চয়তার মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গের্শকোভিচের অভিজ্ঞতা সামনে এসেছে। ২০২৩ সালের মার্চে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক গের্শকোভিচকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যদিও ২০২৪ সালের আগস্টে বন্দিবিনিময়ের মাধ্যমে তিনি মুক্তি পান। এখন ইমাইকেও রাজনৈতিক ছাড় আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে বলে উদ্বেগ রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এফএসবির গুপ্তচরবৃত্তির মামলায় দোষী সাব্যস্ত হলে ইমাইয়ের ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে, তবে মামলার ভবিষ্যৎ গতিপথ

সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া কঠিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক