৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
পটুয়াখালীর বাউফলে এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সালাম খন্দকারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বাউফল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা। অভিযোগ পাওয়ার পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সালাম খন্দকার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা-তাঁতেরকাঠী গ্রামের মরহুম ধলু খন্দকারের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকালে শিশুটির পরিবারের লোকজন পাশের বাড়িতে ঘুরতে যায়। তখন শিশুটি নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেখান থেকে প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের নির্মানাধীন একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার। এ সময় ভুক্তভোগী শিশুটির ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে গিয়ে তাদের উভয়কে বিবস্ত্র অবস্থায় দেখতে

পান প্রতিবেশী হাসান মাতুব্বর। পরে ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। এরপরে শিশুটির বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সালাম খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান