৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫

৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ |
পূর্ব পাকিস্তান থেকে এই ভূখণ্ডের নাম কবে এবং কীভাবে ‘বাংলাদেশ’ হলো—ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তুলে ধরেছেন দেশের জনপ্রিয় কলামিস্ট ও ব্র্যাকের কর্মকর্তা শরিফুল হাসান। তিনি উল্লেখ করেন, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত এক স্মরণসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভূখণ্ডের নাম ‘বাংলাদেশ’ চূড়ান্ত করেছিলেন। শরিফুল হাসান তাঁর লেখায় বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক উক্তিটি তুলে ধরেন। বঙ্গবন্ধু বলেছিলেন, “একটা সময় এই ভুখন্ড ও এই মানচিত্র থেকে বাংলা শব্দটি মুছে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে। অবস্থা এখন এমন যে এক বঙ্গোপসাগর ছাড়া বাংলা শব্দটি আর কোথাও নেই। আমি পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে আজ ঘোষণা দিলাম

এই দেশের নাম এখন থেকে বাংলাদেশ, আর পূর্ব পাকিস্তান নয়।” ইতিহাসের উদ্ধৃতি দিয়ে শরিফুল হাসান জানান, বঙ্গবন্ধুর এই ঘোষণার পরদিন ৬ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় ‘বাংলাদেশ’ নামকরণের খবর গুরুত্বসহকারে ছাপা হয়। আতাউর রহমান খান ‘পাকিস্তান অবজার্ভার’-এ বঙ্গবন্ধুর এই নামকরণের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দেন। এছাড়াও ন্যাপের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানী ৭ ডিসেম্বর এক জনসভায় এই নামকরণের সমর্থন করে বলেন, “ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ নামকরণই হবে সঠিক এবং যথার্থ।” শরিফুল হাসান আরও লেখেন, সেই থেকে নথিপত্রে ‘পূর্ব পাকিস্তান’ লেখা থাকলেও মুখে মানুষ ‘বাংলাদেশ’ শব্দটিই ব্যবহার করতে শুরু করে। পরবর্তীতে ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকারের নথিপত্র এবং ১৯৭২ সালের ৪ নভেম্বর গৃহীত স্বাধীন দেশের সংবিধানেও

সাংবিধানিক নাম হিসেবে ‘বাংলাদেশ’ শব্দটি গৃহীত হয়। লেখার শেষাংশে শরিফুল হাসান নিজের অভিমত ব্যক্ত করে বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা স্বাভাবিক হতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আর ‘বঙ্গবন্ধু’ শব্দটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি উল্লেখ করেন, “লাখো মানুষের ত্যাগ আর গত ৫৪ বছরে নানা মানুষের অবদানে এই যে দেশ, যতোদিন এই পৃথিবী থাকবে, ততোদিন মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক