ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয়
ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি
চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো
হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত
বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে
বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড
৪ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ বাংলাদেশ
জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২৯ রান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৯ রানে। সাদিয়া আক্তারের ছক্কায় জয়ের আশা জেগেছিল বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত তা আর পূরণ হয়নি। রুদ্ধশ্বাস ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানের মধ্যে ফিরে যান তিন ব্যাটার। সেখান থেকে চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরান অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার। ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক সাদিয়া। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও তিনটি চার। নিশিতা করেন ৩৩ বলে ৩২ রান।
নিশিতার বিদায়ের পরও লড়াই চালিয়ে যান সাদিয়া আক্তার। ২২ বলে তিন ছক্কায় ৩৫ রান করে জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন তিনি। শেষ দুই ওভারে কঠিন সমীকরণ সামনে থাকলেও বাংলাদেশ হাল ছাড়েনি। ১৯তম ওভারে ১০ রান তোলার পাশাপাশি ফারজানার উইকেট হারায় দল। শেষ ওভারে সাদিয়ার ছক্কা আশা বাড়ালেও পঞ্চম বলে আউট হন তিনি। শেষ বলে জান্নাতুল চার মারলেও তাতে ব্যবধান কমানো ছাড়া আর কিছু হয়নি। এর আগে টসের পর ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার সঞ্জনা কাভিন্দি ও ভিমোস্কা বালাসুরিয়া পঞ্চম ওভারেই দলকে ৪৯ রানে পৌঁছে দেন। কাভিন্দি ৪৪ বলে ২ ছক্কা ও ৭ চারে ৬৪ রানের ইনিংস খেলেন। বালাসুরিয়ার
ব্যাট থেকে আসে ২৩ রান। দুই ওপেনার ফেরার পর নেথমি উপেস্কা ও উমায়ানঙ্গা পেইরিসে ব্যাটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম একটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের মেয়েদের।