৪ দিন পর নিভল সুন্দরবনের আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫
     ৪:৩৬ পূর্বাহ্ণ

৪ দিন পর নিভল সুন্দরবনের আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৪:৩৬ 157 ভিউ
চার দিন পরে পুরোপুরি নিভল সুন্দরবনের আগুন। বৃহস্পতিবার দুপুরে আগুন নির্বাপণ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে বনবিভাগ। আগুনে ৬ একর বনভূমির লতাপাতা, গুল্ম ও গাছপালা পুড়ে গেছে বলে জানানো হয়। ২২ মার্চ পূর্ব সুন্দরবনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল বনে আগুনের সূত্রপাত হয়। বনবিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার পর ২৪ মার্চ সকালে ধানসাগর ফরেস্ট টহল ফাঁড়ির শাপলারবিল তেইশের টিলায় বনে আগুন জ্বলে ওঠে। এখানে আগুনের ব্যাপকতায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়েছে বনবিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দুরে সরু হয়ে যাওয়া ভোলা নদী। ভাটার সময় নদীতে পানি না থাকায় ফায়ার ফাইটারদের জোয়ারের অপেক্ষায়

থেকে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। ৪ দিন চেষ্টায় বৃহস্পতিবার আগুন পুরোপুরি নিভে গেছে। সুন্দরবন বিভাগ আগুন নির্বাপণ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, চার দিন ধরে দিবারাত্রি সুন্দরবনের গহীনে আগুন নির্বাপণের কাজ করতে হয়েছে। কখনো ৬টি কখনো ১০টি ইউনিটের ৩০ থেকে ৪০ ফায়ার ফাইটার নদীর জোয়ারভাটার ওপর নির্ভর করে সুন্দরবনে আগুনের স্থলে পানি ছিটানোর কাজ করেছেন। আগুনের ব্যপকতায় এবারই প্রথম তারা সারারাত জেগে সুন্দরবনে কাজ করেছেন। আগুন নিভে যাওয়ায় তারা এখন অগ্নিনির্বাপণ সরঞ্জাম গুছিয়ে ফেলার কাজ করছেন। আগুনে প্রায় ৬ একর বনভূমির গাছাপালা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন

কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনের তেইশেরছিলায় আগুন চারদিনে পুরোপুরি নিভে গেছে। জিপিআরএসে পরিমাপ করে দেখা যায়, আগুনে কলমতেজী টেপারবিলে দেড় একর ও ধানসাগর শাপলারবিল তেইশেরছিলায় ৪ একর বনভূমির গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি জানান, সুন্দরবনের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুক্রবার থেকে তদন্ত কাজ শুরু করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি