৪ ঘণ্টায় সাতজন গুলিবিদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫
     ৩:২৮ অপরাহ্ণ

৪ ঘণ্টায় সাতজন গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ | ৩:২৮ 126 ভিউ
আইউইটনেস নিউজ জানায়, এসব বন্দুক হামলা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটিতে গত বছরের এ সময়ের তুলনায় বন্দুক সহিংসতা কমেছে ২৩ শতাংশ। নিউ ইয়র্ক সিটিতে বুধবার রাতে মাত্র চার ঘণ্টার কম সময়ের মধ্যে বন্দুক সহিংসতার শিকার হয়েছেন সাতজন। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানায় আইউইটনেস নিউজ। ডাউনটাউন ব্রুকলিনের ফুলটন স্ট্রিট ও জে স্ট্রিট এলাকায় রাত সাতটা ২০ মিনিটের পরপরই এক নারী ও এক পুরুষ গুলিবিদ্ধ হন, যাদের বয়স ১৮ বছর। ভুক্তভোগীদের নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হসপিটালে নেওয়া হয়। ব্রঙ্কস ব্রঙ্কসের রায়ার অ্যাভিনিউর একটি ভবনের বাইরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে দুই তরুণ গুলিবিদ্ধ হন। ভুক্তভোগী দুজনের বয়স ২২ ও ২৩ বছর, যাদের সেন্ট বার্নাবাস হসপিটালে নেওয়া হয়। এ

দুই তরুণের সঙ্গে কথা বলছেন গোয়েন্দারা। এদিকে ব্রঙ্কসের মেলরোজ অ্যাভিনিউর একটি ভবনের বাইরে রাত ১১টা ২০ মিনিটের ঠিক আগে ২২ বছর বয়সী এক তরুণ ও ২৫ বছর বয়সী তরুণী গুলিবিদ্ধ হন। ভুক্তভোগীদের লিংকন হসপিটালে নেওয়া হয়। কুইন্স রাত সোয়া ১১টার ঠিক পরপরই কুইন্সের অ্যাস্টোরিয়ার থার্টিথ ড্রাইভ এলাকার একটি পার্কিং গ্যারেজের ভেতর ২৪ বছর বয়সী এক তরুণের মাথা স্পর্শ করে যায় গুলি। এ তরুণকে কুইন্সের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তি জিপে করে পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে আইউইটনেস নিউজ জানায়, ভুক্তভোগীদের সবাই আশঙ্কামুক্ত। ঘটনাগুলোতে কাউকেই গ্রেপ্তার করা হয়নি। আইউইটনেস নিউজ আরও জানায়, এসব বন্দুক হামলা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটিতে গত বছরের এ

সময়ের তুলনায় বন্দুক সহিংসতা কমেছে ২৩ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা