৪০ বছর ক্ষমতায় থেকেও মন ভরেনি উগান্ডার মুসেভেনির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

৪০ বছর ক্ষমতায় থেকেও মন ভরেনি উগান্ডার মুসেভেনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। দীর্ঘদিন ধরে দেশটির শাসন ক্ষমতায় থেকেও তৃপ্ত হননি ৮০ বছর বয়সি প্রেসিডেন্ট ইয়োওয়ারি মুসেভেনি। তাইতো আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। যা তাকে তার ৪০ বছরের শাসনকালকে আরও বাড়ানোর সুযোগ দেবে। মনোনয়ন গ্রহণ করে মুসেভেনি বলেন, তিনি এই আহ্বানে সাড়া দিয়েছেন এবং নির্বাচিত হলে উগান্ডাকে একটি ‘উচ্চ-মধ্যম আয়ের দেশ’-এ পরিণত করার তার মিশন এগিয়ে নেবেন। দেশটির রাজনৈতিক সমালোচকরা বলেন, ১৯৮৬ সালে একজন বিদ্রোহী নেতা হিসেবে ক্ষমতা দখলের পর থেকে মুসেভেনিউগান্ডা শাসন করে আসছেন। এরপর থেকে তিনি সব নির্বাচনে জয়ী হয়েছেন এবং তার ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান দুবার সংশোধন করে বয়স ও মেয়াদসীমা অপসারণ

করা হয়েছে। পপ তারকা থেকে রাজনীতিবিদ ববি ওয়াইন আগামী জানুয়ারির নির্বাচনে মুসেভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন। গত এপ্রিলে, ওয়াইন বিবিসিকে বলেন, তিনি তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) থেকে মনোনীত হলে মুসেভেনির বিরুদ্ধে লড়বেন, তবে রাষ্ট্রীয় দমন-পীড়ন বাড়ার কারণে বিরোধী দলে থাকা ‘আরও কঠিন’ হয়ে উঠছে। ‘উগান্ডায় বিরোধী দলে থাকার মানেই হলো আপনাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা,’ বলেন ওয়াইন। তার প্রকৃত নাম রবার্ট কিয়াগুলান্যি। ২০২১ সালের শেষ নির্বাচনে তিনি মুসেভেনির কাছে ৩৫% ভোটের বিপরীতে ৫৯% ভোটে হেরেছিলেন, যে নির্বাচনে কারচুপি ও বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিযোগ ওঠে। আরেক বিরোধী নেতা কিঝা বেসিগ্যে গত নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক রয়েছেন। তিনি এ অভিযোগ অস্বীকার করে

বলেছেন, তার গ্রেফতার রাজনৈতিকভাবে প্রেরণা দেওয়া। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্ট (এনআরএম) সম্মেলনে মনোনয়ন গ্রহণ করে মুসেভেনি বলেন, তিনি উগান্ডায় স্থিতিশীলতা ও উন্নয়ন এনেছেন। সেই সঙ্গে, আসন্ন নির্বাচনে জয়ী হলে এই উন্নয়নের ধারা তিনি অব্যাহত রাখবেন।সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক