ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে
বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না
কোটি টাকা আত্মসাত, ঢাবির জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা অর্ণবকে বহিষ্কার
এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র
৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে
মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ১০ই মার্চ রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৬১টি ফ্লাইট বাতিল হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২৮শে ফেব্রুয়ারি ২৩টি, ১লা মার্চ ৪০টি, ২রা মার্চ ৪৬টি, ৩রা মার্চ ৩৯টি, ৪ঠা মার্চ ২৮টি, ৫ই মার্চ ৩৬টি, ৬ই মার্চ ৩৪টি, ৭ই মার্চ ২৮টি, ৮ই মার্চ ২৮টি এবং ৯ই মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া ১০ই মার্চ রাত ১২টার পর আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে
কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার চারটি, গালফ এয়ারের চারটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট। অন্যদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে কিছু ফ্লাইট পরিচালিতও হয়েছে এবং কিছু ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮শে ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ পর্যন্ত বিভিন্ন দিনে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে মোট ২৮৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ২৮শে ফেব্রুয়ারি ৬টি, ১লা মার্চ ২০টি, ২রা মার্চ ১৮টি, ৩রা মার্চ ২২টি, ৪ঠা মার্চ ৩৫টি, ৫ই মার্চ ৩৮টি, ৬ই মার্চ ৩৪টি, ৭ই মার্চ ৩৯টি, ৮ই মার্চ ৩১টি এবং ৯ই মার্চ ৪০টি ফ্লাইট ছিল। এ ছাড়া ১০ই মার্চ মধ্যপ্রাচ্যের
বিভিন্ন গন্তব্যে আরও ৪৭টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ১০টি, সৌদি আরবগামী ২০টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৭টি ফ্লাইট রয়েছে। ইউএইর দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে এসব ফ্লাইট পরিচালিত হওয়ার কথা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যগামী মোট ৩৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে বা পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।