৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬

৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ |
মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করায় বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। আদালতের এই রায়ে পূর্বে আরোপিত শুল্ক কার্যত বাতিল হলেও ট্রাম্প পরবর্তীতে নতুন নির্বাহী আদেশ জারি করে প্রায় সব দেশের পণ্যের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন। ফলে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল বা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত বাস্তবতা বাংলাদেশের জন্য যেমন অনিশ্চয়তা সৃষ্টি করেছে, তেমনি কিছু নতুন সুযোগও তৈরি করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার হওয়ায় নতুন শুল্ক কাঠামোর প্রভাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে অনুকূল শর্ত আদায়ের সুযোগও রয়েছে বলে মনে করছেন তারা। অর্থনৈতিক বিশ্লেষক

মাশরুর রিয়াজ বলেন, আদালতের রায়ে আগের পাল্টা শুল্ক বাতিল হলেও নতুন নির্বাহী আদেশ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তার মতে, বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য কাঠামো পুরোপুরি বাতিল করার পরিবর্তে যেসব ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো চিহ্নিত করে নতুন করে দর-কষাকষিতে যাওয়াই বেশি বাস্তবসম্মত। ভূরাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা বাংলাদেশের জন্য সহজ নয়। তাই কৌশলগত আলোচনার মাধ্যমেই সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে হবে। নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক মনে করেন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ব্যবস্থাগুলো পুনর্বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। যদি কোনো শুল্ক কাঠামো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে থাকে, তবে তা বাংলাদেশের জন্য

ইতিবাচক হতে পারে। আর তা না হলে সরকারের পক্ষ থেকে পুনরালোচনার উদ্যোগ নেওয়া জরুরি, কারণ আগের সব শর্ত বাংলাদেশের অনুকূলে ছিল না। তার মতে, বর্তমান পরিস্থিতি তুলনামূলক ভালো শর্ত আদায়ের একটি সুযোগ এনে দিয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বৈশ্বিকভাবে সমান হারে শুল্ক আরোপের ফলে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক ব্যবধান কিছুটা কমেছে, যা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য সুবিধাজনক হতে পারে। তবে শুল্ক কাঠামো ঘন ঘন পরিবর্তনের কারণে মার্কিন আমদানিকারকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে নতুন অর্ডার দেওয়া ও মূল্য নির্ধারণে তারা সতর্ক অবস্থান নিচ্ছেন। এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে স্বল্পমেয়াদি চুক্তির প্রবণতা বাড়তে পারে, যা উৎপাদন পরিকল্পনায় প্রভাব ফেলবে। পরিস্থিতি স্থিতিশীল হলে বাংলাদেশ আবার

প্রতিযোগিতায় শক্ত অবস্থানে ফিরতে পারবে বলে তিনি আশাবাদী। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, আদালতের রায়ের ফলে পাল্টা শুল্কের কাঠামো অনেকটা সমান অবস্থায় এসেছে। তবে দ্বিপক্ষীয় চুক্তির প্রভাব এখনো স্পষ্ট নয়। বিষয়টি পরিষ্কার হতে কিছুটা সময় লাগবে। তিনি উল্লেখ করেন, আমদানি করা মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পণ্যে শূন্য শুল্ক সুবিধা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে নেওয়া উদ্যোগগুলোর ইতিবাচক প্রভাবও অব্যাহত থাকতে পারে। ট্রাম্প প্রশাসন গণহারে শুল্ক আরোপ করার পর বিশ্ববাণিজ্যে চাপ তৈরি হয়। বিভিন্ন দেশ পরবর্তীতে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর চেষ্টা করে। বাংলাদেশও কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে চুক্তি করে। এক পর্যায়ে অতিরিক্ত শুল্ক ২০ শতাংশে স্থির হয় এবং পরবর্তী আলোচনায় তা

আরও ১ শতাংশ কমে মোট শুল্ক দাঁড়ায় ৩৪.১ শতাংশে। তবে মার্কিন তুলা ব্যবহার করলে শুল্ক শূন্য করার আশ্বাস দেওয়া হয়, অন্যথায় আগের হার বহাল থাকে। সুপ্রিম কোর্টের নতুন রায়ের ফলে সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আগের সরকারের সময়ে করা চুক্তি এখন অনিশ্চয়তায়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিভিন্ন সুবিধা নিয়েছে, কিন্তু বাংলাদেশ প্রত্যাশিত সুবিধা পায়নি। তাই নতুন সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসে শর্তগুলো স্পষ্ট করা। পাল্টা শুল্ক বাতিল হলেও ট্রাম্প প্রশাসনের সময় আমদানি শুল্ক বাবদ বিপুল অর্থ আদায় হয়েছে। অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত শুল্কের বোঝা ভোক্তাদের ওপর চাপিয়ে দিয়েছে। শুল্ক ফেরতের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো স্পষ্ট নয়। ফলে

ব্যবসায়ীদের মধ্যে সংশয় রয়ে গেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের রপ্তানি ৮০০ কোটি ডলারের বেশি হলেও আমদানি তুলনামূলক কম, ফলে বাণিজ্য ঘাটতির বিষয়টি ট্রাম্প প্রশাসন সামনে এনেছিল। দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বিমান ও কৃষিপণ্য আমদানির সিদ্ধান্ত নেয়। তবে সেই চুক্তির শর্ত নিয়ে দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে সন্তোষ ছিল না। তাদের মতে, চুক্তির বেশির ভাগ ধারা যুক্তরাষ্ট্রের পক্ষেই বেশি সুবিধাজনক ছিল। সব মিলিয়ে, নতুন পরিস্থিতি বাংলাদেশের জন্য একই সঙ্গে ঝুঁকি ও সম্ভাবনা—দুটোই তৈরি করেছে। শুল্ক কাঠামো ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে স্পষ্টতা আসার পরই প্রকৃত প্রভাব নির্ধারণ করা সম্ভব হবে। এর মধ্যে রপ্তানিকারকদের সতর্ক ও কৌশলগত অবস্থান নেওয়ার পরামর্শ

দিচ্ছেন বিশ্লেষকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?