২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পরেশকে আইনি নোটিশ, যা বললেন অক্ষয়ের আইনজীবী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫
     ৮:৫৭ অপরাহ্ণ

২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পরেশকে আইনি নোটিশ, যা বললেন অক্ষয়ের আইনজীবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ৮:৫৭ 210 ভিউ
প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ ২০০০ সালে বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়ার পর দ্বিতীয় কিস্তি আসে ২০০৬ সালে আসে— ‘ফির হেরা ফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর নির্মাণ হতে চলেছে তৃতীয় কিস্তি। তবে নির্মাতাদের তরফে এখন পর্যন্ত সিনেমা, গল্প কিংবা কাস্টিং নিয়ে কোনো ঘোষণা আসেনি। এর মধ্যেই জানালেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল— বাবু ভাইয়া আর তৃতীয় কিস্তিতে নেই। এ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে ‘হেরা ফেরি থ্রি’-এর কলাকুশলীর তালিকার বিস্তর আলোচনা। এর আগের প্রতিটি সিনেমায় অভিনেতা পরেশ রাওয়ালের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু এর মধ্যেই অভিনেতা জানিয়ে দিয়েছেন তিনি এর তৃতীয় কিস্তিতে থাকছেন না। তবে এসবের মাঝেই হঠাৎ প্রকাশ্যে নতুন

খবর—পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ। বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার তার প্রযোজনা সংস্থা কেপ অব গুড ফিল্মসের মাধ্যমে পরেশ রাওয়ালকে নাকি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। যেখানে অপেশাদারত্ব এবং সিনেমার শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়ার জন্য পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি টাকা দাবি করা হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমকে পরেশ জানিয়েছেন, তিনি তথাকথিত কমেডি সিনেমায় আর অভিনয় করছেন না। তিনি কমেডি ছেড়ে দিচ্ছেন। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করেননি অভিনেতা। এদিকে অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল চলতি বছরের এপ্রিলে প্রিয়দর্শনের এ সিনেমার শুটিং শুরু করেছিলেন। অভিনয়ের পাশাপাশি অক্ষয় ‘হেরা ফেরি থ্রি’-এর প্রযোজকও বটে। তিনি ফিরোজ

নাদিয়াদওয়ালার কাছ থেকে আইনত সিনেমার রাইটসও কিনেছেন বলে জানা গেছে। তবে ‘হেরা ফেরি থ্রি’তে পরেশ যে আর থাকবেন না, এ কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি, যা শুনে রীতিমতো মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেতার ভক্ত-অনুরাগীদেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, সৃজনশীলতা বা অর্থনৈতিক কারণে এত বড় সিদ্ধান্ত নেননি তিনি। সূত্রের খবর, সিনেমার জন্য তাকে স্বাভাবিক পারিশ্রমিকের চেয়েও তিনগুণ বেশি টাকা দেওয়া হচ্ছে। তবু সিনেমাটি করতে চাইছেন না অভিনেতা। এদিকে আইনি পরামর্শদাতাদের একটি সূত্রের মতে, পরেশ পেশাগত সততা লঙ্ঘন করেছেন। যদি তিনি সিনেমাটি করতে রাজি না হন, তা হলে আইনি চুক্তিতে সই করার এবং শুটিংয়ে এত টাকা খরচ করার আগে তার বলা উচিত

ছিল। তিনি বলেন, সময় এসেছে বলিউড অভিনেতাদেরও বুঝতে হবে যে, হলিউডের মতো এখানেও নির্মাতারা তাদের ইচ্ছামতো কাউকে সিনেমায় আসতে এবং যেতে দেবেন না। অক্ষয় তার ক্যারিয়ারে এই প্রথম ইন্ডাস্ট্রির কোনো সহশিল্পীর বিরুদ্ধে অপেশাদার মনোভাবের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন। অন্যদিকে পরেশের ক্ষেত্রে যদিও বিষয়টি নতুন নয়। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড ২’ করতেও রাজি ছিলেন না। চিত্রনাট্য পছন্দ হয়নি বলে তিনি দাবি করেছিলেন। উল্লেখ্য, ‘হেরা ফেরি’ সিনেমায় রাজু, ঘনশ্যাম, আর বাবু ভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা ও কৈশোর। তাই ‘হেরা ফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরোনো বন্ধুদের সঙ্গে ফের একবার

দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবু ভাইয়া’। তিনি এবারের ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না। একটি সূত্র জানায়, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই ফ্র্যাঞ্চাইজিতে অভিনেতা পরেশ রাওয়াল আর থাকছেন না। কী সেই মতভেদ, তা জানা না গেলেও ভক্তদের জন্য এ খবর একরকম হৃদয়ভাঙা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক অর্থ জালিয়াতির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির আকুতিভরা পোস্ট ভাইরাল ধানমন্ডি ৩২ শে যাওয়া কি অপরাধ? “আমার মা কখনও কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধুমাত্র যারা পুলিশ বা অন্যদের ওপর হামলা করছিল, তাদের ক্ষেত্রে ছাড়া।” – সজীব ওয়াজেদ নিরঙ্কুশ জয়, এখনো সরকার গঠন হয়নি: এর আগেই ধানমন্ডিতে ঢাবি শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান লাঞ্ছিত, প্রশ্নবিদ্ধ ‘ভবিষৎ গণতন্ত্র’ ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু গণতন্ত্রের নতুন সমীকরণ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির ‘কৌশলী’ দাবার চাল শেখ কবির হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক বাংলাদেশের নির্বাচন এবং আস্থার সংকট দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার রক্তক্ষয়ী রুপ