‘২০২৬ বিশ্বকাপ ফাইনালে খেলবে ব্রাজিল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:১৯ অপরাহ্ণ

‘২০২৬ বিশ্বকাপ ফাইনালে খেলবে ব্রাজিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:১৯ 223 ভিউ
সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২২ বছর কেটে গেলেও মিশন হেক্সা সম্পন্ন হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গত জুলাইয়ে কোপা আমেরিকা থেকেও কোয়ার্টার-ফাইনালে বাদ পড়ে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও ব্রাজিলের অবস্থা ভালো নয়। তাদের ইতিহাসে প্রথমবার তারা হেরেছে টানা তিন ম্যাচে। উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে সেই হারগুলোর পর পয়েন্ট তালিকায় তারা নেমে গিয়েছিল ছয়ে। সবশেষ ম্যাচ গত শুক্রবার ইকুয়েডরকে কোনোরকমে হারিয়ে তারা উঠে এসেছে চারে। এবার ব্রাজিলের নজর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে। কোচ দরিভাল জুনিয়র আশার বানী শুনিয়েছেন ব্রাজিল সমর্থকদের। আত্মবিশ্বাসের সঙ্গে ব্রাজিল কোচ জানিয়েছেন, আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে তার দল। মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগের

দিন সংবাদ সম্মেলনে এমন আশার কথা শোনালেন ব্রাজিল কোচ। দরিভাল বলেন, ‘আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।’ দরিভালের মতে, তিনি এখনও দলটাকে গুছিয়ে নিচ্ছেন। কিছু জায়গায় এখনই দলকে পোক্ত দেখছেন তিনি, কিছু জায়গায় দেখছেন কমতি। তিনি বলেন, ‘খেলার দর্শনীয় মানের কথা বললে, দল হিসেবে আমরা এখনও সঠিক পথ খুঁজছি। বল কেড়ে নেওয়া, বল হারানোর পর প্রতিপক্ষের দুই-তিন পাসের মধ্যে দ্রুত নিচে নামা, এসব ক্ষেত্রে আমরা যথেষ্ট শক্তিশালী। বল পুনরুদ্ধারে আমরা যথেষ্ট শক্তিশালী।’ এখানেই থামার ইচ্ছে নেই দরিভালের, ‘আমরা রিকোভারির ক্ষেত্রে আরও আগ্রাসী হবো। দল হিসেবে আমার বিশ্বাস, আমরা উন্নতি করেছি।

প্রতিপক্ষের বক্সের কাছে আমাদের এখনো কিছু ঘাটতি রয়েছে। একজন নির্ভরযোগ্য খেলোয়াড় বা এমন কেউ যে কিনা প্রতিপক্ষের ভারসাম্য নষ্ট করে দেবে।’ ব্রাজিলের কাছ থেকে ভক্তদের প্রত্যাশা ব্যাপক। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পরেই তরুণদের ওপর নেইমারের সমান প্রত্যাশা না রাখার কথা শুনিয়েছিলেন দরিভাল। প্যারাগুয়ে ম্যাচের আগেও শোনালেন একই কথা, ‘আমাদের দৃশ্যমান উন্নতি রাতারাতি হবে না। এটা সময় লাগবে, তবে খুব দ্রুতই আমরা নিজেদের খুঁজে পাব। ক্লাবের তুলনায় জাতীয় দলে কাজটা কঠিন। জাতীয় দলে দুই-তিন ম্যাচের পর খেলোয়াড়রা লন্ডনে চলে যায়। দানিলো যাবে ইতালি। আমাদের যেতে হবে রিও ডে জেনিরোতে। কাজটা সহজ না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা