১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
ঈদের আগে প্রথম সাড়া ফেলে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার ‘দ্বিধা’ গানটি। এরপর আসে সজল-নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন-৩ সিনেমার ‘কন্যা’ গানটি। এ গান নিয়েও চলে আলোচনা। গান দুটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। কখনো ১, আবার কখনো ২ নম্বর অবস্থানে। ঈদের পর চিত্রটা পাল্টেছে। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। শাকিব খানের সঙ্গে এ গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আর ‘কন্যা’ আছে ৩ নম্বরে। এ ছাড়া ‘দ্বিধা’ গানটি বুধবার রাতে ছিল ৭ নম্বরে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছবির ছাড়পত্র পাওয়ার আনন্দ উপহার হিসেবে ‘চাঁদ মামা’ গানের টিজার মুক্তি দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। ‘চাঁদ মামা,

চাঁদ মামা’ গাইতে গাইতে বাড়ি ফেরা, মধুবনে কি রেকর্ড হবে টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। কয়েক ঘণ্টার মধ্যেই গানের টিজার চলে আসে ফেসবুক রিলস থেকে ইউটিউব ট্রেন্ডিংয়েও। এরপর ২৮ মার্চ পুরো গানটি প্রকাশ পায়। প্রীতম হাসানের কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। গানটি প্রসঙ্গে প্রীতম হাসান গতকাল সন্ধ্যায় বলেন, ‘এই গান কিন্তু ২০১৭-১৮ সালে বানিয়েছিলাম। ‘বরবাদ’–এর নির্মাতার (মেহেদী হাসান) সঙ্গে গান বানানো নিয়ে যখন কথা হচ্ছিল, তখন গানটি শোনাই। প্রথম শোনাতেই তিনি গানটি পছন্দ করেন। সিনেমায় শাকিব ভাইয়ের চরিত্রের সঙ্গে মিল রেখেই পুরোনো এ গানের কথা মাথায় আসে।

শাকিব ভাইয়ের ভক্তদের সঙ্গে আমার শ্রোতারাও গানটি বেশ পছন্দ করেছেন। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির প্রশংসা পাচ্ছি।’ শাকিবের ‘চাঁদ মামা’ এল, সঙ্গে আবেদনময়ী নুসরাত ‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে ‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে আছে ‘ঈদ মোবারক’ শিরোনামের গান, যেটি গেয়েছেন সাথি খান। সেরা দশে থাকা বাংলাদেশি গানের তালিকায় আছে ‘ও রূপসী কন্যারে’, ‘এল খুশির ঈদ’। গত বছর ‘তুফান’ সিনেমায় প্রীতমের গাওয়া ‘লাগে উরাধুরা’ গানটিও জনপ্রিয়তা পেয়েছিল। সে গানের সঙ্গে পর্দায় নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এই গানও জনপ্রিয়তা পাবে। বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলে ‘চাঁদ মামা’ গানটির

ভিউ ছাড়িয়েছে ৪৪ লাখ, প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ছাড়িয়েছে ৩৩ লাখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু