১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬
     ৯:৪৮ অপরাহ্ণ

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৯:৪৮ 36 ভিউ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগ ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স না থাকা, লাইসেন্স হালনাগাদ না করা এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রোববার (১৮ জানুয়ারি) মোহাম্মদপুর রিং রোড ও আদাবর এলাকায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজও উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, অনেক প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স হালনাগাদ করেননি অথবা তা প্রদর্শন করতে পারেননি। এ কারণে তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়া এসব এলাকায় অধিকাংশ প্রতিষ্ঠান অনুমোদনের

বাইরে বিলবোর্ড স্থাপন করেছে। আমরা সেগুলোর নতুন করে প্রাক্কলন করছি এবং আইন অনুযায়ী কর আরোপ করছি। তিনি আরও বলেন, শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত ও সঠিকভাবে বিজ্ঞাপন কর পরিশোধ করলে নগর উন্নয়ন ও নাগরিক সেবা দিতে আর্থিক সংকট সৃষ্টি হবে না। অবৈধ বিজ্ঞাপন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানে টপটেন, এপেক্স, বে, স্টার ফার্নিচারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স সংক্রান্ত অনিয়ম দেখা গেছে। এ সময় কাচ্চিভাই খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স জব্দ করা হয়। অভিযানে অভিযুক্ত প্রায় সব প্রতিষ্ঠানই অনুমোদনের অতিরিক্ত আকারের সাইনবোর্ড ও বিলবোর্ড

ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের স্থাপিত সাইনবোর্ড ও বিলবোর্ড নতুন করে পরিমাপ করে বিধি অনুযায়ী কর নির্ধারণ করা হয়। নতুন ধার্য করা কর আদায়ের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চলতি সপ্তাহের মধ্যেই নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে বলে জানিয়েছেন ডিএনসিসির মুখপাত্র মো. জোবায়ের হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody