১৪ দিনের মেয়ে শিশুকে হত্যা করলেন বাবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

১৪ দিনের মেয়ে শিশুকে হত্যা করলেন বাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
মাত্র ১৪ দিনের এক মেয়ে শিশুকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার বাবা। পরে শিশুটির লাশ একটি পুলিশ স্টেশনের সীমানার অধীনের এক আবর্জনার স্তূপে ফেলে দেন তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, অভিযুক্তের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে জগৎ নামের ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গোলকুন্ডা থানার ইন্সপেক্টর বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ২টার দিকে জগৎ নামে এক ব্যক্তি তার ১৪ দিনের মেয়ে শিশুকে হত্যা করেছেন। জগৎ একজন নেপালি নাগরিক। তিনি এক বছর ধরে একটি অ্যাপার্টমেন্টে বসবাস এবং প্রহরী হিসেবে কাজ করছিলেন। তিনি বলেন, তিনি শিশুটিকে অ্যাপার্টমেন্টের বাইরে নিয়ে যায়, তার গলায় ছুরিকাঘাত

করে এবং শিশুটির দেহটি টলিচৌকির একটি আবর্জনার স্তূপের কাছে ফেলে দেয়। তার স্ত্রী অভিযোগ দায়ের করেছেন এবং আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। তিনি আরও বলেন, জগৎ কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা প্রকাশ করেনি। ঘটনার তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?