১৪৭ দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫
     ৮:০৪ অপরাহ্ণ

১৪৭ দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৮:০৪ 82 ভিউ
বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন। জোরালো হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি। চলতি বছর আগ্রাসনের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত দেশের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত জাতিসংঘের সদস্য ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে, বিশ্বজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়। গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ১০টি দেশ। এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় ৭৫ শতাংশ। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা। এরপর যুগের পর যুগ ধরে শুধু অধিকার হরণ আর নিপীড়নের শিকার মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রটি। তখন

থেকেই স্বাধীনতার লড়াই শুরু হয় তাদের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভূরাজনৈতিক কৌশল এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চার দশক পর ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে। এই ঘোষণার পরপরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ৮০টি দেশ। এর মধ্যে আরব রাষ্ট্র ছাড়াও ছিল এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ। ইউরোপীয় যারা স্বীকৃতি দিয়েছিল, তারা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ৯০-এর দশক থেকে ২০১০ সালের মধ্যে আরও ৩২টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন রাষ্ট্র হিসেবে। এই তালিকায় রয়েছে চীন, রাশিয়া, তুরস্কসহ বেশ কয়েকটি অর্থনৈতিক পরাশক্তি। ২০১১ সালে ইরিত্রিয়া ও ক্যামেরুন

বাদে বাকি সব আফ্রিকান দেশ ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেয়। ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন বিপুল ভোটে পর্যবেক্ষকের মর্যাদা পায়। তখন ১৩৮টি দেশ নিপীড়িত এই জাতির পক্ষে অবস্থান নেয়। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিকভাবে এক বিশাল কূটনৈতিক অগ্রগতি। গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের মধ্যেই স্পেনসহ ১০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করেছে। সর্বশেষ গত মার্চে মেক্সিকো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীনতার মর্যাদা দেবে ফ্রান্স।’ গাজায় ইসরাইলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। এরই মাঝে একের পর এক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের

স্বীকৃতি অঞ্চলটিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিকে নতুন করে জোরালো করেছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ফিলিস্তিন প্রশ্ন আজ শুধু মানবিকতার আহ্বান নয়, বরং এটি হয়ে উঠছে সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার এক চূড়ান্ত পরীক্ষা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী