ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
মন্ত্রী হয়েও লাভজনক পদে থাকা আব্দুল আউয়াল মিন্টু সমালোচনার মুখে ছেড়েছেন বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক পিএলসি–এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ। পরিবেশ ও বন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারবেন না—বাংলাদেশ ব্যাংক–এর এমন বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে আব্দুল আউয়াল মিন্টু পদত্যাগ করেন। এরপর পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান নির্বাচন

করে। করপোরেট ও একাডেমিক অভিজ্ঞতা নবনিযুক্ত চেয়ারম্যান মেলিতা মেহজাবিন বর্তমানে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড–এর স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০০৯ সালে প্রভাষক হিসেবে একই প্রতিষ্ঠানে যোগ দেন। কমনওয়েলথ বৃত্তিপ্রাপ্ত হিসেবে যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে হিসাববিজ্ঞান ও অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি নেন। শিক্ষকতায় যোগ দেওয়ার আগে তিনি প্রায় পাঁচ বছর করপোরেট খাতে কাজ করেন। এ সময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও সিটিব্যাংক এনএ–এ দায়িত্ব পালন করেন। অনিয়মের প্রেক্ষাপটে পুনর্গঠন ২০২৪ সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রীয়

ব্যাংক তৃতীয়বারের মতো ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে। নতুন পর্ষদে তিনজন শেয়ারহোল্ডার পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত ছিলেন। শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে আব্দুল আউয়াল মিন্টু ছাড়াও ছিলেন মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের। এর আগে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ–ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৩১০ কোটি টাকার ঋণের সুদ মওকুফ করতে বাধ্য হয়েছিল ন্যাশনাল ব্যাংক। ২০২১ সালের ২২ ডিসেম্বর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালককে ওই গ্রুপের ঋণের সুদ মওকুফ ও অবশিষ্ট ঋণ পুনর্গঠনের নির্দেশ দিয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে সংস্কার ও সুশাসন জোরদারের প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে এ পরিবর্তনকে

তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন নেতৃত্বে ব্যাংকটি স্থিতিশীলতা ও আস্থা পুনর্গঠনে কতটা অগ্রগতি করতে পারে, সেদিকেই এখন নজর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়