ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়েছেন চার বাংলাদেশি। তারা হলেন- আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
তিনি জানান, ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে চার বাংলাদেশি প্রবাসী আহত হন।
এদিকে, উপসাগরীয় এলাকায় যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দেওয়া
হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে হঠাৎ করেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ এই হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। শুধু ইসরায়েলেই নয়; যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হয়েছে ড্রোন হামলা। এতে বিমানবন্দরের টার্মিনাল–১ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন কর্মী আহত হন।