ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৬

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৬ |
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে। প্রতিশোধমূলক আঘাতের অংশ হিসেবে সরাসরি ইসরাইলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোয় যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে নতুন করে টার্গেট করছে ইসলামি প্রজাতন্ত্র। একই সঙ্গে নতুন আরেকটি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে তেহরান। এরই অংশ হিসেবে রোববার (১ মার্চ) ইসরাইলি সামরিক স্থাপনায় একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের বিপ্লবী এ বাহিনী জানায়, একটি নতুন প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে জায়নবাদী শাসকের সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে। আইআরজিসি রোববার ঘোষণা করেছে, ফিলিস্তিনে ইসরাইলের দখল করা ভূখণ্ড এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা

চালানো হয়েছে। এটি 'ট্রু প্রমিস ৪' অভিযানের ষষ্ঠ ধাপ। এ বাহিনী আরও জানায়, উপসাগরীয় অঞ্চলে ২৭টি মার্কিন ঘাঁটি ছাড়াও ইসরাইলের সেন্ট্রাল ডিস্ট্রিক্টে অবস্থিত তেল নফ বিমানঘাঁটি, জায়নবাদী শাসকের জেনারেল স্টাফ এবং তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, তারা দখল করা ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলোতে সাইরেনের শব্দ থামতে দেবে না এবং শত্রুকে বারবার আঘাত করার মাধ্যমে প্রতিশোধের ‘ভিন্ন ও কঠোর পদক্ষেপ’ নেবে। এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসক গোষ্ঠী ইরানের ওপর আগ্রাসনমূলক হামলা শুরু করে। এরপর থেকে দফায় দফায় প্রতিশোধমূলক আঘাত করে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ