ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক
আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট
বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে
অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স খরচ বাড়ার কারণে গ্রাহকদের জন্য পানির দাম বাড়িয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।
ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত গত ২৬শে ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ২৮শে ফেব্রুয়ারি, শনিবার ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্সের খরচ বৃদ্ধি পাওয়ায় ওয়াটার এটিএম বুথের প্রতি লিটার পানির দাম ০.৮০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা থেকে ১.০০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পানির দাম বাড়ানোর এই আদেশ ১লা মার্চ, রোববার থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়।



