গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
গত দেড় বছরের অস্থিরতা, ভিসা সেন্টারে হামলা ও ভারত-বিদ্বেষের পরিবেশ ভুলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে নতুন করে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে নতুন সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন স্বার্থ ও জনগণের পারস্পরিক যোগাযোগ—কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের সম্পর্ক নয়। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী বলেন, “আমরা পারস্পরিক সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, পেছনের দিকে নয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা সম্পর্ককে নবায়ন করতে চাই।” তিনি যোগ করেন, “আমরা অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের অংশীদার। পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে

দেখতে চাই। আমাদের সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন স্বার্থ।” বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আইনশৃঙ্খলা, সীমান্ত হত্যা বন্ধ, ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু ও ভিসা প্রদানের হার বৃদ্ধি, সাইবার অপরাধ দমন, বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন, পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ বিনিময়, ভারতের আইটিইসি প্রোগ্রামে প্রশিক্ষণার্থী প্রেরণ, বন্দি বিনিময় ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত পারস্পরিক ঐতিহাসিক সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। গত দেড় বছরে ভিসা সেন্টারগুলোয় মব হামলা ও নিরাপত্তা উদ্বেগের কারণে ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে নিরাপত্তা নিশ্চিত করে পর্যায়ক্রমে ভিসা সেন্টার খোলা হবে এবং ভিসা প্রদানের হার বাড়বে। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় হাইকমিশন ও ভিসা

সেন্টারগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আশ্বস্ত করেন এবং কোনো মব হামলা হবে না বলে গ্যারান্টি দেন। তিনি সীমান্ত হত্যা দ্রুত শূন্যে নামিয়ে আনার জন্য অনুরোধ করেন। ভারতীয় ভিসা ওয়েবসাইট হ্যাকের চেষ্টার বিষয়ে হাইকমিশনারের অনুরোধে মন্ত্রী ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট ও সিটিটিসিকে তদন্তের নির্দেশ দেন। হাইকমিশনার ভারতের আইটিইসি প্রোগ্রামে বাংলাদেশ থেকে আরও বেশি প্রশিক্ষণার্থী পাঠানোর ওপর জোর দেন। মন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নির্ধারিত প্রশিক্ষণে আরও বেশি অংশগ্রহণের আশ্বাস দেন। বৈঠকের শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান এবং হাইকমিশনার নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানান। মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানান। এই সাক্ষাৎ নতুন সরকারের অধীনে

ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার ও নবায়নের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ