১০ মণ ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫

১০ মণ ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ |
নোয়াখালী হাতিয়ায় বেহুন্দি জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ। মাছটি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে মাছটি স্থানীয় বুড়িরচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে নিলামে বিক্রি করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে হাতিয়ার মেঘনার মোহনায় সাগরে গ্যাস কূপের কাছে মাছটি ধরা পড়ে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় কামাল মাঝি গত সাত দিন আগে তার বেহুন্দি নৌকা নিয়ে জাল বসানোর উদ্দেশ্যে সাগরে যায়। বুধবার রাত শেষে ভোরে তারা জালের মাছ তুলতে গিয়ে অনেক ভারী মনে হয়। তাদের বোটের ১৫ জন মিলে মাছসহ জালটি তুলতে পারেনি। পরে পাশের অন্য একটি বোটের লোকজনসহ জালটি তুলতে সক্ষম হয়।

বিশাল আকৃতির শাপলাপাতা মাছসহ তারা দানারদোল মাছ ঘাটে নিয়ে আসে। ঘাটে মাছ নিলামে এক লাখ ৩১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী। কামাল মাঝি জানান, অনেক দিন ধরে ধারদেনা করে টিকে আছি। এত বড় মাছ পাওয়াতে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। এ মাছ বিক্রি করে সকল মাঝি মাল্লারা প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে পেয়েছে। তবে ভালো ব্যাপারী না থাকায় তুলনামূলক দাম কম হয়েছে। খবির উদ্দিন ব্যাপারী বলেন, শাপলাপাতা মাছটির মোকামে চাহিদা থাকায় আমরা এর চেয়ে বেশি দাম পাবার আশায় কিনেছি। হয়তো আমাদের ২০ হাজার টাকা লাভ হতে পারে। হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি. দা.) মো. ফয়জুর

রহমান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ মাছ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী ধরা বিক্রি ও খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটি বিপন্ন প্রজাতি এবং সামুদ্রিক জীববৈচিত্রের জন্য গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?