হ্যাঁ কিংবা না কোনো শব্দেই আমরা আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যেন কথা না বলি।কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক ফাঁদটাই হলো আমাদের মুখ খুলিয়ে দেওয়া। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬

হ্যাঁ কিংবা না কোনো শব্দেই আমরা আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যেন কথা না বলি।কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক ফাঁদটাই হলো আমাদের মুখ খুলিয়ে দেওয়া।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ |
ইশতিয়াক আহম্মেদ জয় : যে ভোটে নৌকা নেই সে ভোট বাংলাদেশের ভোট হতে পারে না।এই সত্যটি এতটাই মৌলিক যে এর ব্যাখ্যা দেওয়াটাও একধরনের আপস। আজকের বাংলাদেশে ভোট আর কেবল একটি প্রক্রিয়া নয়; এটি এখন এক অপরাজনৈতিক অস্ত্র। আর সেই অস্ত্রকে ঘিরে যে কৃত্রিম উত্তেজনা যে পরিকল্পিত ‘হাইপ’, তার কেন্দ্রেই রয়েছে তথাকথিত ইউনুস সরকারের গভীর চাল। তারা চায় আমরা ভোট নিয়ে কথা বলি,তর্কে জড়াই,ব্যাখ্যা দিই, অবস্থান পরিষ্কার করি।কারণ যত আলাপ হবে, তত এই সাজানো খেলাটাকে বৈধতা দেওয়া হবে। আমাদের উচিত এই ফাঁদে কোনভাবেই পা না দেওয়া।ভোট আছে কি নেই,ভোট হবে কি হবে না এই সব প্রশ্নে জড়িয়ে পড়া মানেই তাদের এজেন্ডাকে অক্সিজেন দেওয়া। ইতিহাস বলে,মুক্তিযুদ্ধের

চেতনার শক্তিকে কখনো সরাসরি হারানো যায়নি;তাই বারবার চেষ্টা হয়েছে ঘুরপথে আঘাত করার।আজ সেই আঘাত এসেছে ‘নিরপেক্ষ ভোট’, ‘অরাজনৈতিক প্রশাসন’, ‘সবাইকে নিয়ে নির্বাচন’- এই শব্দগুলোর মোড়কে। কিন্তু বাস্তবতা খুব স্পষ্ট। যে ভোটে নৌকা নেই, সে ভোট মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বহন করে না।সে ভোট সংবিধানের প্রতিনিধিত্ব করে না।সে ভোট কেবল একটি ব্যবস্থাপনামাত্র,বাংলাদেশ নামের রাষ্ট্রের নয়। তাই এমন কোনো ভোট নিয়ে আলোচনা করা মানেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আত্মপক্ষ সমর্থনে নামতে বাধ্য করা,যা আদতে প্রয়োজন নেই। এই মুহূর্তে আমাদের অবস্থান হওয়া উচিত একদম স্পষ্ট ও একবাক্য। যে ভোটে নৌকা নেই, সে ভোট নিয়ে কোনো কথাই হবে না। না বিশ্লেষণ, না সমালোচনা, না সমর্থন, না প্রত্যাখ্যান—কিছুই না। নীরবতাই এখানে রাজনৈতিক ভাষা। এই নীরবতাই প্রতিরোধ। এই

নীরবতাই বলে দেবে বাংলাদেশের মালিকানা কোনো টেকনোক্র্যাট প্রকল্প নয় কোনো অস্থায়ী সরকারের পরীক্ষাগার নয়। বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রতীক নৌকা।এর বাইরে সব আলাপই বিভ্রান্তি। সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি কক্সবাজার জেলা ছাত্রলীগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু ‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত কবে হরমুজ প্রণালি খোলা হবে জানাল ইরান ঢাবি শিক্ষার্থী ও ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, জরুরি বিভাগ বন্ধ পাকিস্তানে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্ব দেবেন যারা বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু ঢাকা মেডিকেলে ভর্তি, বাড়িওয়ালা পলাতক মাশরাফির ভিডিও ভাইরাল নতুন করে পুরোনো বিতর্কে নোরা ফাতেহি ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ফায়ার সার্ভিসে ১৯৭ জনের চাকরির সুযোগ ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি