দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ April, ২০২৬

দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ April, ২০২৬ |
দেশের জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই আবারও বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় এমন বড় ধরনের মূল্যবৃদ্ধি জ্বালানি ব্যবস্থাপনা ও মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সর্বশেষ প্রজ্ঞাপনে দাম এমন পর্যায়ে নেওয়া হয়েছে, যা বিমান খাতের ব্যয় কাঠামোকে সরাসরি চাপে ফেলবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এটি রাত ১২টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নতুন দরে এপ্রিল মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ২০২ টাকা ২৯ পয়সা থেকে

বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার করা হয়েছে। এর আগে গত ২৪ মার্চ একই খাতে এক দফা বড় বৃদ্ধি করা হয়। তখন অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সায় উন্নীত করা হয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম বাড়িয়ে ০ দশমিক ৭৩৮৪ ডলার থেকে ১ দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়। অর্থাৎ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ হওয়ার পর আবারও উল্লেখযোগ্য হারে বাড়ানো হলো—যা বাজার ব্যবস্থাপনায় ধারাবাহিকতার অভাবই নির্দেশ করে। এই

ধারাবাহিক মূল্যবৃদ্ধি শুধু বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয়ই বাড়াবে না, বরং এর প্রভাব যাত্রী ভাড়া, কার্গো খরচ এবং সামগ্রিকভাবে বাণিজ্যিক ব্যয়ের ওপর পড়বে। বিশেষ করে আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা আরও কঠিন হয়ে পড়তে পারে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত জেট ফুয়েলের ক্রেতারা মূলত বিভিন্ন বিমানবন্দরভিত্তিক অপারেটর। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ অন্যান্য অবকাঠামো। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা একটি বাস্তবতা হলেও দেশের ক্ষেত্রে মূল্য সমন্বয়ের এই অস্বাভাবিক গতি নীতিগত দুর্বলতার ইঙ্গিত দেয়। স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য মূল্য নির্ধারণ কাঠামো না থাকলে জ্বালানি খাতের এমন

অস্থিরতা সামগ্রিক অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বাড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান