ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের
যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা
লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত
ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন
লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের
‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
কবে হরমুজ প্রণালি খোলা হবে জানাল ইরান
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন
লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে সতর্ক সংকেত বা সাইরেন বেজে উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, এই আকস্মিক হামলার ফলে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরাইলের 'আরুৎজ শেভা' নিউজ জানিয়েছে, ইরান থেকে দক্ষিণ নেগেভ লক্ষ্য করে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত বা ইন্টারসেপ্ট করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
তবে এই মুহূর্ত পর্যন্ত হিজবুল্লাহ ও ইরানের এই যৌথ হামলার ফলে কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।
সূত্র: আলজাজিরা।



