হামাসের ‘চিহ্ন’ রাখতে চান না নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

হামাসের ‘চিহ্ন’ রাখতে চান না নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। এ ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। খবর আল-জাজিরার। আশকেলনে এক পাইপলাইন স্থাপন প্রকল্পে ভিডিও বিবৃতির সময় নেতানিয়াহু আরও বলেন, আমরা আমাদের সব জিম্মিকে মুক্ত করব এবং হামাসকে ধ্বংস করব। তাদের আর চিহ্ন থাকবে না। এ ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরাইল একটি ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা অনুমোদন করেছে। যদিও এ নিয়ে নেতানিয়াহু সরাসরি কিছু বলেননি, তবে তার বক্তব্যে যুদ্ধবিরতির আশাবাদের মাঝেই হুমকি স্পষ্ট। এদিকে হামাস জানিয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় পাওয়া নতুন প্রস্তাব নিয়ে

তারা ‘জাতীয় পরামর্শ’ করছে। একটি বিবৃতিতে তারা জানায়, আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে চাই যা আগ্রাসন বন্ধ করবে, গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার নিশ্চিত করবে এবং আমাদের জনগণের জরুরি সাহায্য নিশ্চিত করবে। ২১ মাস ধরে চলমান এ যুদ্ধে গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষের মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরাইল সম্প্রতি গাজার উত্তরে অভিযান আরও জোরদার করেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ‘শুধু বুধবারেই ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে।’ এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় ৫৭ হাজার। নেতানিয়াহু আগামী সপ্তাহে (৭ জুলাই) ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা এবং হামাসের ভবিষ্যত—এ আলোচনার কেন্দ্রবিন্দুতে

থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার