হামজাদের ম্যাচ ঘিরে বাড়তি সতর্কতা, নিরাপত্তায় নামছে সোয়াট ইউনিট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

হামজাদের ম্যাচ ঘিরে বাড়তি সতর্কতা, নিরাপত্তায় নামছে সোয়াট ইউনিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
আসন্ন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি বাড়ছে নিরাপত্তা উদ্বেগও। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনার পর এবার বাফুফে নিচ্ছে বাড়তি প্রস্তুতি। দর্শকদের অনধিকার প্রবেশ, গ্যালারি পেরিয়ে মাঠে ঢুকে পড়া সমর্থকদের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার মাঠে নামছে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী—সোয়াট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, সোমবার সকাল ১১টায় জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে সোয়াট। ম্যাচের দিনও তারা মাঠ ও স্টেডিয়ামজুড়ে থাকবে সার্বক্ষণিক নজরদারিতে। তিনি বলেন, ‘ম্যাচ কমিশনারসহ আজ স্টেডিয়াম ও গেটগুলোর নিরাপত্তা পরিদর্শন করা হয়েছে। আমরা ঢাকা মহানগর পুলিশের সঙ্গেও সব সময় যোগাযোগ রাখছি।’ ভুটানের বিপক্ষে ম্যাচে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে

পড়েছিলেন অনেক দর্শক। তিনজন তো গ্যালারি টপকে মাঠেই ঢুকে পড়েন। নিরাপত্তার এমন চরম দুর্বলতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের ম্যাচে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি জনবল মোতায়েন করা হচ্ছে। গোলাম গাউস বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে ভুটান ম্যাচের তুলনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে।’ চার বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যদি আবারও বড় ধরনের অব্যবস্থাপনা দেখা দেয়, তবে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির মুখে পড়তে পারে বাফুফে। বসুন্ধরা কিংস অ্যারেনায় এর আগেও নিরাপত্তা ঘাটতির কারণে বেশ কয়েকবার জরিমানা গুনতে হয়েছে। তাই এবার জাতীয় স্টেডিয়ামে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ফেডারেশন। ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচটি সরাসরি

মাঠে বসে দেখার সুযোগ পাবেন না অনেক ফুটবলপ্রেমী। তাই তাদের কথা মাথায় রেখে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করছে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরেও ব্যক্তি বা ফেডারেশনের উদ্যোগে এমন আয়োজনের কথা ভাবা হচ্ছে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুধু এশিয়ান কাপ বাছাইয়ের দিক থেকে নয়, দেশের ফুটবলে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণও বটে। তাই মাঠের খেলায় যেমন নজর থাকবে, তেমনি স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা ব্যবস্থাও এবার সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ১০ জুন একটি সুশৃঙ্খল ও আনন্দঘন ফুটবল উৎসবের প্রত্যাশায় দিন গুনছে গোটা দেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু