যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দলের সাবেক ক্রিকেটার সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তবে মাত্র নয় মাসের মাথায় সেই দায়িত্ব হারাতে হলো তাকে—মূল কারণ হিসেবে উঠে এসেছে বিপিএল আয়োজন নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট। গত বছরের আগস্টে এনএসসির কোটায় পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন ফারুক আহমেদ। পরবর্তীতে বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েন। কিন্তু চলতি বছরের মে মাসে তাকে সরিয়ে সভাপতি করা হয় জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দীনের সঞ্চালিত ‘ঠিকানা’ অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বোর্ডের অধিকাংশ পরিচালক ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্রবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছিলেন। ‘বিপিএল আয়োজন নিয়ে

মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই রিপোর্টে দেখা যায়, রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিগুলো দল পরিচালনায় ব্যর্থ হয়েছে, খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারেনি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই ব্যর্থতাগুলোই তার সরিয়ে দেওয়ার বড় কারণ,’—বলেন আসিফ মাহমুদ। ১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন ফারুক আহমেদ। ১৯৯৩ সালের আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দেন এবং ১৯৯৯ বিশ্বকাপে শেষবার জাতীয় দলে খেলেন। খেলোয়াড়ি জীবনের পর দুই দফায় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম জাতীয় দলে অভিষেক পান। ৮ বছর বিরতির পর বিসিবি সভাপতি হিসেবে ফিরে আসা ফারুকের মেয়াদ শেষ হলো হঠাৎ করেই। তদন্ত রিপোর্টের পর্যবেক্ষণ ও

বোর্ড পরিচালনায় মতবিরোধই শেষ পর্যন্ত তার বিদায়ের পথ তৈরি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন