এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ‘বেবি এবির’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫

এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ‘বেবি এবির’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ |
দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরির পর আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দারুণ অগ্রগতি করেছেন। দ্বিতীয় টি–টোয়েন্টিতে মাত্র ৪১ বলে শতক পূর্ণ করা ব্রেভিস দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে টি–টোয়েন্টি শতকের কীর্তি গড়েন। বুধবার জোহানেসবার্গে টসে হেরে প্রথমে ব্যাট করে ব্রেভিসের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ২১৮/৭ রান তোলে প্রোটিয়ারা। ৫৬ বলে অপরাজিত ব্রেভিসের ১২৫ রানের ইনিংসে আসে ১২টি চার ও ৮টি ছক্কা। ফাফ ডু প্লেসির ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে গেলেন তিনি, যা এখন দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। একইসঙ্গে ডেভিড মিলারের পর দ্বিতীয় দ্রুততম (৩৫ বল) সেঞ্চুরির মালিকও

হলেন এই ডানহাতি ব্যাটার। এই ইনিংসের পর আইসিসি টি–টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ব্রেভিস এক লাফে ৮০ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন, রেটিং পয়েন্ট ৬১৪। ম্যাচ সেরা নির্বাচিত হয়ে দলের ৫৩ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসের (২২ বলে ৩১) সঙ্গে ৫৭ বলে ১২৬ রানের জুটি গড়েন ব্রেভিস, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জুটি। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডওয়ারশুইস (২/২৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (২/৪৪) দুটি করে উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়া ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়। টিম ডেভিড ২৪ বলে ৫০ রান করে দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ করলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বোশ (৩/২০)

ও কুয়েনা মাফাকা (৩/৫৭) তিনটি করে উইকেট নেন। এই জয়ে সিরিজ ১–১ সমতায় ফেরায় দক্ষিণ আফ্রিকা। এদিকে র‌্যাঙ্কিংয়ে ভারতের তিলক ভার্মা এক ধাপ এগিয়ে ৮০৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন, আর টিম ডেভিড টানা দুটি অর্ধশতকের পর ছয় ধাপ উঠে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন