পুরুষেরা শিকারি, ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫

পুরুষেরা শিকারি, ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ |
বলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী কঙ্গনা রানাউত। আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন। কিছু দিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের একটি মন্তব্য কেন্দ্র করে। স্বঘোষিত ধর্মগুরু বলেছিলেন— আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের নারীদের সঙ্গী হিসাবে খুঁজে বার করেন। কিন্তু এ নারীরা ততদিনে চার-পাঁচজনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন। এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু পাটানি। অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’, ‘নারী বিদ্বেষী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছিলেন খুশবু। সেই বিতর্কে এবার ঘৃতাহুতি দিলেন কঙ্গনা রানাউত। বললেন একত্রবাসের বিপক্ষে তিনিও। কঙ্গনা রানাউত বলেন, বিয়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পুরুষেরা নারীদের অন্তঃসত্ত্বা করে ফেলতে সক্ষম। তিনি বলেন, আদালত এখন বলেন— বিয়ের মতোই

একত্রবাসও ভালো। আদালত তো বলেই দিয়েছেন— নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে মানে তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। সব আইন তো নারীরই পক্ষে। তবে সম্পর্কে থাকা নারীর জন্য খুব একটা ভালো নয় বলে মনে করেন অভিনেত্রী। খুশবু পাটানির প্রসঙ্গে কঙ্গনা বলেন, আপনি সাধুসন্তানদের গালাগাল করছেন। কিন্তু বড় দিদির মতো একটা কথা বলতে পারি— একত্রবাস নারীর জন্য মোটেও ভালো নয়। একত্রবাসে থাকা নারীর উদ্দেশে অভিনেত্রী বলেন, গর্ভপাত করাতে আপনাকে কে সাহায্য করবে? একত্রবাসের সময়ে যদি আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তাহলে আপনার দেখাশোনাই বা কে করবেন। তিনি বলেন, পুরুষেরা শিকারি। ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে। আমরা নারীরা এখন যতই শক্তিশালী বা প্রগতিশীল হই

না কেন, বিজ্ঞানসম্মতভাবেই বলছি— পুরুষেরা আলাদা হয়ে যেতে পারে, কিন্তু নারীরা পারে না। কঙ্গনা আরও বলেন, লোকে বলে পুরুষেরা মঙ্গলের জাতক আর নারীরা শুক্রের। আমরা আধুনিক হতে পারি, কিন্তু সমীক্ষা থেকে একটা বিষয় দেখা গেছে— পুরুষের কেমন নারী পছন্দ একাধিকবার জিজ্ঞাসা করলে, ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যায়। কিন্তু নারীকে প্রশ্ন করলে সেই ঘুরিয়ে-ফিরিয়ে একই উত্তর পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল